চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যাকসিন উৎপাদনে স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহযোগিতা চান পররাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫১ অপরাহ্ণ ২৮, মে ২০২১
বাংলাদেশ
A A

স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জন্য কোভিড-১৯ ভ্যাকসিন এবং অন্যান্য জীবন রক্ষাকারী ওষুধ উৎপাদনের জন্য আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

তিনি বলেন, এলডিসি দেশগুলো যাতে ভ্যাকসিন এবং অন্যান্য জীবনরক্ষাকারী ওষুধ উৎপাদন করতে পারে সেজন্য প্রযুক্তির অর্থবহ হস্তান্তর, বাণিজ্যের জন্য সহায়তা এবং মেধাস্বত্ত্ব অধিকারের থেকে অব্যাহতি দিতে হবে।

আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রী বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে এক ভার্চুয়াল বিবৃতিতে এ কথা বলেন।

এলডিসির জন্য আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক সংযুক্তি বাড়ানোর বিষয়ে আলোচনায় ড. মোমেন প্রধান বক্তা ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী এলডিসি থেকে উত্তরণের সহায়তা প্রদানের গুরুত্ব তুলে ধরে বলেন, এলডিসি থেকে উত্তরণের পরেও ১২ বছর এলডিসির বিশেষ সুবিধা অব্যাহত রাখার আহ্বান জানান।

তিনি এলডিসি দেশগুলোর সহজ এবং টেকসই উত্তরণে সহযোগিতার জন্য জাতিসংঘের সদস্য উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর প্রতি আহ্বান জানান।

Reneta

মোমেন বলেন, ২০১১ সালে ইস্তাম্বুল ঘোষণায় বিশ্ব বাণিজ্যে এলডিসি দেশগুলোর অবদান এক দশকে দ্বিগুণ করার কথা বলা হলেও গত দশ বছরে আন্তর্জাতিক বাণিজ্য আরও কমেছে।

এলডিসির সুবিধার্থে বাণিজ্য ও প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রে দক্ষিণ-দক্ষিণ ও ত্রিপক্ষীয় সহযোগিতা চুক্তির গুরুত্ব তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী কোভিড-১৯ চলমান মহামারি এবং এলডিসির অর্থনীতিতে এর প্রভাবের কথা উল্লেখ করে বলেন, এ ক্ষেত্রে বাণিজ্য সহায়তা এলডিসির জন্য সহায়ক হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পররাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

গোপালগঞ্জে শিশু মাহফুজ হত্যা মামলায় আপন তিন ভাইকে মৃত্যুদণ্ড

জুলাই ৭, ২০২৬

দেশজুড়ে আনসার-ভিডিপির প্রযুক্তি নির্ভর সেবা দিবে গ্রামীণফোন

জুলাই ৭, ২০২৬

নিঃশব্দে বিদায়, ৩৮ দিন পর জানা গেল গায়িকার মৃত্যুর খবর!

জুলাই ৭, ২০২৬

চীনে বিরল প্রজাতির অর্কিডের সন্ধান

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT