চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যাকসিনের অর্ধেক ডোজের কথা ভাবছে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগের গতি বাড়াতে জনগণকে মর্ডানার ভ্যাকসিনের অর্ধেক ডোজ দেয়ার কথা বিবেচনা করছে মার্কিন প্রশাসন।

রোববার দেশটির ফেডারেল কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।

ফেডারেল ভ্যাকসিন প্রোগ্রামের অপারেশনাল প্রধান মনসেফ সালোই সিবিএসকে দেয়া এক সাক্ষাতকারে বলেন, মার্কিন কর্মকর্তারা এই ধারণাটি সম্পর্কে মর্ডানার এবং ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আলোচনা করেছেন। যদিও মর্ডানার ভ্যাকসিনে দুটি ইনজেকশন দরকার হয়।

‘আমরা জানি যে ১৮ থেকে ৫৫ বছর বয়সের লোকদের মর্ডানা ভ্যাকসিনের অর্ধেক ডোজ দেয়া হয়। দু’ডোজের বাকি অর্ধেক ডোজ দিয়ে সেই একই পরিমাণ মানুষকে ভ্যাকসিন দেয়া যাবে। ’

তবে এ বিষয়ে মর্ডানা এবং ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এখনো কোনো মন্তব্য করেনি।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে প্রায় ৪২ লাখ ২৫ হাজার ৭৫৬টি কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হয়েছে।  শনিবার সকালে আরও প্রায় ১ কোটি ৩০ লাখ ৭১ হাজার ৯২৫টি  ডোজ বিতরণ করা হয়েছে।

Reneta

মর্ডানার মতো দুই ডোজের ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির কর্মকর্তারা আশা করেছিলেন, ২০২০ সালের মধ্যে দু’কোটি লোককে ভ্যাকসিন প্রয়োগ করা সম্ভব হবে। তবে প্রাথমিক লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম ভ্যাকসিন প্রয়োগ করতে পেরেছে দেশটির প্রশাসন।

ভ্যাকসিনের গতি আরও দ্রুত বাড়ানো হবে আশাবাদ ব্যক্ত করেন মনসেফ সালোই।

দ্বিতীয় ডোজ দেওয়ার চেয়ে আরও বেশি লোককে এক ডোজ দেওয়ার বিষয়ে অগ্রাধিকার দেওয়া উচিত প্রশাসনের এই পরামর্শ প্রত্যাখ্যান করে তিনি বলেন, তথ্য ও উপাত্তের ভিত্তিতে মর্ডানার ভ্যাকসিনের ডোজ অর্ধেক দেয়া হলে সেটা হবে দায়িত্বশীল পদ্ধতি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভ্যাকসিনযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT