স্বাস্থ্য

বুলগেরিয়ার উপহারের ভ্যাকসিন ঢাকায়

ঢাকায় বুলগেরিয়ার উপহারের AstraZeneca ভ্যাকসিনের বোতল. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন স্বাস্থ্যকর্মী AstraZeneca ভ্যাকসিনের বোতল ধরে আছেন, যা বাংলাদেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে উপহার স্বরূপ করোনাভাইরাসের ২ লাখ ৭০ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পাঠিয়েছে বুলগেরিয়া।

টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ ভ্যাকসিনগুলো দেশে পৌঁছেছে।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় জানায়, বুলগেরিয়া সরকার বাংলাদেশের জন্য ২ লাখ ৭০ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পাঠিয়েছে।

বন্ধুত্বের নিদর্শনস্বরুপ পাঠানো ভ্যাকসিনগুলো টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে এসেছে। ভ্যাকসিনের চালানটি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের প্রতিনিধিরা গ্রহণ করেছেন।

এটি করোনা মহামারি মোকাবিলায় যৌথ প্রচেষ্টার নিদর্শন বলে বার্তায় উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী গণমাধ্যমকে জানিয়েছিলেন, ‘বুলগেরিয়া অ্যাস্ট্রাজেনেকার যেসব ভ্যাকসিন কিনেছিল, তার একটা অংশ অব্যবহৃত থেকে যায়। এটা জেনে বুলগেরিয়ার কাছে আমরা ওই ভ্যাকসিন থেকে বিক্রি বা উপহার পেতে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাই। আমাদের অনুরোধে সাড়া দিয়ে বুলগেরিয়া ২ লাখ ৭০ হাজার অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন বাংলাদেশে পাঠাচ্ছে।’

বিষয়:অ্যাস্ট্রাজেনেকাভ্যাকসিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…