চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোলা যেনো রামু বা নাসিরনগর হয়ে না ওঠে

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৯:৪৭ অপরাহ্ন ২০, অক্টোবর ২০১৯
সম্পাদকীয়
A A

বুয়েটে আবরার হত্যার ঘটনার পরে আবার আলোচনায় ফেসবুক স্ট্যাটাস। তবে এবার বিষয়টি আরও গুরুতর। ভোলার বোরহানউদ্দিনে ধর্ম অবমাননার অভিযোগে সনাতন ধর্মের এক যুবকের বিচারের দাবিকে কেন্দ্র করে যে সহিংস ঘটনা ঘটেছে, তাতে এখন পর্যন্ত নিহত হয়েছে ৪ জন।

ঘটনার পর থেকে সতর্ক অবস্থায় ভোলার স্থানীয় প্রশাসন। অপ্রীতিকর পরিস্থিতি ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দ্রুত ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে সেখানে। বিষয়টি উত্তাপ ছড়াতে শুরু করেছে দেশজুড়ে, সেজন্য ইতিমধ্যে পুলিশ প্রশাসন সারাদেশে সতর্ক অবস্থানে থাকার ঘোষণা দিয়েছে। রামু বা নাসিরনগরের মতো যেনো বড় কোনো সহিংসতা ছড়াতে না পারে, সেজন্যই হয়তো এই সতর্কতা। বিষয়টি খুবই ইতিবাচক।

যুবলীগের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেও তিনি বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। শেখ হাসিনা বলেছেন, ‘ভোলার ঘটনায় হিন্দু ছেলের ফেসবুক আইডি হ্যাক করে সেই ঘটনা ঘটানো হয়েছে। মুসলিম হয়ে কিভাবে মহানবী (সঃ) বিষয়ে খারাপ কথা লিখে অন্যকে ফাঁসায়? তা বোধগম্য নয়।’ বিষয়টি আসলেই ভেবে দেখার মতো। দেশের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতির যে ঐতিহ্য, এধরণের ঘটনা বিভিন্ন সময়ে তা ক্ষুণ্ন করছে।

ভোলার ঘটনা একটু ভালভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, যার ফেসবুক একাউন্ট হ্যাক হয়েছে এবং যারা হ্যাক করে ধর্মীয় সম্প্রীতি নষ্টে স্ট্যাটাস দিয়েছিল তারা সবাই আটক আছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং বিচারের মুখোমুখি করতে আইন শৃঙ্খলা বাহিনীর আন্তরিকতার কোনো অভাব ছিল না বলে গণমাধ্যমে প্রকাশ। তারপরেও কেন জনগণ এভাবে উত্তেজিত হয়ে উঠলো এবং এরকম পরিস্থিতি তৈরি করে দেশের মধ্যে বড় কোনো নাশকতা পরিকল্পনা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখা জরুরি বলে আমরা মনে করি।

দেশের আইনশৃঙ্খলা বাহিনীর রয়েছে জঙ্গীদমনসহ নানামুখী অপরাধ নিয়ন্ত্রণের অভিজ্ঞতা। দেশের ধর্মীয় সম্প্রীতি রক্ষায় যেকোনো ধরণের ষড়যন্ত্র ও নাশকতাও তারা সফলতার সাথে মোকাবিলা করতে পারবে বলে আমাদের ধারণা। এছাড়া দেশের জনগণকেও হতে হবে সহনশীল এবং উস্কানি-গুজবে কান না দিয়ে দেশে শান্তি বজায় রাখতে অবদান রাখতে পারলেই দেশে স্বাভাবিক পরিবেশ বিরাজ করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেসবুক স্ট্যাটাসভোলা
শেয়ারTweetPin

সর্বশেষ

চেলসিকে হারিয়ে শীর্ষে থাকা আর্সেনালের আরও কাছে ম্যানসিটি

এপ্রিল ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

এবার হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

এপ্রিল ১২, ২০২৬

বিশ্বের নতুন পরাশক্তি ইরান

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

আটকে পড়া বাংলাদেশী জাহাজ দ্রুত হরমুজ প্রণালী পাড়ি দিতে পারবে: ইরানি রাষ্ট্রদূত

এপ্রিল ১২, ২০২৬

শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর

এপ্রিল ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT