ভোলায় মেঘনা নদীতে তীব্র ভাঙ্গন শুরু হয়েছে। গত দুই সপ্তাহে নদী গর্ভে বিলীন হয়ে গেছে ৪ শতাধিক ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, ফসলি জমি।
ভাঙ্গনের হুমকিতে রয়েছে আরো বহু স্থাপনা। ভোলা সদরের ইলিশা জংশন বাজার এলাকা ও রাজাপুর স্কুল পয়েন্ট দিয়ে মেঘনায় তীব্র ভাঙ্গন শুরু হয়েছে।
হুমকির মুখে রয়েছে ৭টি শিক্ষা প্রতিষ্ঠান, ২টি মসজিদ, একটি পুলিশ ফাড়ি, ব্যংকসহ বহু স্থাপনা। নদী ভাঙ্গনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব নদী তীরবর্তী এলাকার মানুষ।
জিও ব্যাগ ফেলে অব্যাহত ভাঙ্গন রোধের চেষ্টা চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু প্রয়োজনের তুলনায় মাত্র পৌনে ৩ লাখ জিও ব্যাগ বরাদ্ধ হয়। এতে জংশন বাজার এলাকার কিছু অংশ ভাঙ্গনরোধ হলেও গত দুই সপ্তাহ ধরে নতুন নতুন পয়েন্ট দিয়ে মেঘনায় আবারও ভাঙ্গন শুরু হয়েছে।
ভাঙ্গন থেকে রক্ষার দাবীতে আন্দোলন শুরু করেছে এলাকাবাসী। মানবন্ধন করেছে রাজাপুরবাসী । দক্ষিণ রাজাপুর গ্রামে মেঘনার তীরে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয় নদী ভাঙ্গনের শিকার হাজারো মানুষ।








