চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোলায় কমছে অতিথি পাখির বিচরণ

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৪:২০ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০১৬
পরিবেশ
A A

শীতে ভোলার উপকূল ও দুরবর্তী বিভিন্ন চরে চলছে অতিথি পাখি নিধন। এক শ্রেনীর পাখি শিকারী বিষ ও নানা রকমের ফাঁদ পেতে ধরছে অতিথি পাখি। স্থানীয় বন-বিভাগ ও প্রশাসনের কার্যকরি নজরদারি না থাকায় শিকারীদের দৌরাত্ম বেড়েই চলেছে।

অনুকুল পরিবেশ বুঝে শীতপ্রধান অঞ্চলের পাখি এদেশের যে জায়গাগুলোতে অস্থায়ী আবাস গড়ে তার মধ্যে অন্যতম ভোলা উপকুল। দৌলতখানের নেয়ামতপুর, মদনপুর, চরফ্যাশনের তারুয়া, কুকরী-মুকরী, ঢালচর, চর পালিতাসহ ২০-৩০টি চরে এবার এসেছে বিভিন্ন প্রজাতির লাখ লাখ অতিথি পাখি। পাখিদের কলতানে মুখর হয়ে উঠেছে চরগুলো।

কিন্তু দুর্গম চরাঞ্চলে গত কয়েক বছর ধরেই বাড়ছে পাখি শিকারীর উপদ্রব। রং বেরংয়ের পাখা মেলা পাখি প্রতিনিয়ত ধরা পড়ছে শিকারীদের হাতে। প্রত্যক্ষদর্শীরা বলছে ধানের সঙ্গে ওষুধ মিশিয়ে পাখিদের খাওয়ানো হয়।এই ওষুধ খেয়ে কিছু পাখি মরে যায়, আর কিছু পাখি মানুষজন ধরে নিয়ে যায়। শিকারী চক্র অতিথি পাখি নিধনের পর বিক্রি করে বিভিন্ন হোটেলে ও বাসাবাড়িতে।

Banglabid

স্থানীয়রা বলছেন, শিকারীদের উপদ্রবের কারণেই এ বছর পাখির আগমন কমে গেছে। বিষপ্রয়োগ করে নিধন করা এসব অতিখি পাখির মাংস খেলে জটিল রোগের আশংকা রয়েছে বলে জানাচ্ছে স্বাস্থ্য প্রশাসন।

ভোলার সিভিল সার্জন ডা: ফরিদ আহমেদ বলেন, বিষ প্রয়োগের পর এই পাখির মাংস খেয়ে মানুষের লিভার অথবা কিডনী নষ্ট হতে পারে।

বন বিভাগ ও প্রশাসনের দাবি, পাখি নিধন বন্ধে তৎপরতা রয়েছে তাদের।

Reneta

ভোলার উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: রুহুল আমিন বলেন, কেউ যেন অতিথি পাখি নিধন করতে না পারে সেজন্য দুটি রেঞ্জে একটি করে টহলদার নিযুক্ত রয়েছে।

ভোলা দক্ষিন জোন কোস্টগার্ডের অপারেশন অফিসার নুরুদ্দিন মো: খালিদ বলেন, আমাদের মোবাইল টিম মাঠে নিযুক্ত রয়েছে, যে কোন অভিযোগ পেলেই আমরা যথাযথ ব্যবস্থা নিব।

ভোলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ প্রদান করেছি ।

স্থানীয়রা বলছেন, পাখি শিকার বন্ধে কঠোর ব্যবস্থা না নেয়া হলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি ম্লান হয়ে যাবে উপকূলের প্রাকৃতিক ঐশ্বর্য্য।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভোলায় কমছে অতিথি পাখির বিচরণ

পরবর্তী

বদলে যাচ্ছে দেশের উত্তর জনপদের অর্থনীতি

পরবর্তী

বদলে যাচ্ছে দেশের উত্তর জনপদের অর্থনীতি

বদলে যাচ্ছে দেশের উত্তর জনপদের অর্থনীতি

সর্বশেষ

মা কোথায়? ফোনের স্ক্রিনে বুলবুলি পাখি!

আগস্ট ২৩, ২০২৬

যা টিভিতে দেখতেন সিরিজে তাই উপভোগ করেছেন শান্ত

আগস্ট ২৩, ২০২৬

কাকে মিস করার কথা জানালেন শান্ত

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে প্রাণ গেল আরও ৩ শিশুর

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দিন শেষে ক্লান্তি শুধু শরীরে নয়, মনে জমে কেন?

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT