চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোলার ঘটনা নিয়ে সামাজিক মাধ‌্যমে রঙ ছড়ালে কঠোর ব‌্যবস্থা: তথ‌্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৯ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

‘ভোলার ঘটনা নিয়ে শান্তি বিনষ্টের উদ্দেশ‌্যে সামাজিক যোগাযোগ মাধ‌্যমে রঙ ছড়ালে সরকার কঠোর ব‌্যবস্থা নেবে’ বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ প্রচার কার্যালয়ে অল ইউরোপিয়ান আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ ধর্মভীরু, কিন্তু সাম্প্রদায়িক নয়, শান্তিপ্রিয় ও পরমতসহিন্ষু। একটি মহল দেশের এই শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত। একজনের ফেসবুক আইডি হ‌্যাক করে ধর্মীয় বিদ্বেষমূলক পোস্ট দিয়ে অশান্তি-হানাহানি সৃষ্টি করাই ছিল তাদের উদ্দেশ‌্য। এদের চিহ্নিত করে আইনানুগ ব‌্যবস্থা এবং শান্তি বিনষ্টের উদ্দেশ‌্যে সামাজিক যোগাযোগ মাধ‌্যমে এনিয়ে রঙ ছড়ালেও কঠোর ব‌্যবস্থা নেবে সরকার।’

ড. হাছান মাহমুদ এসময় বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দেশে আওয়ামী লীগে যে শুদ্ধি অভিযান চলছে, বিদেশেও এধরনের অভিযানের মাধ‌্যমে দলকে অনুপ্রবেশকারীমুক্ত করা প্রয়োজন। আমি সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগকে শুদ্ধি অভিযান পরিচালনার আহ্বান জানাই।’

Banglabid

অল ইউরোপিয়ান আওয়ামী লীগ প্রেসিডেন্ট এম নজরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে সাধারণ সম্পাদক মজিবুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ প্রমুখ বক্তব‌্য রাখেন।

তথ‌্যমন্ত্রী ইউরোপিয়ান আওয়ামী লীগ সদস‌্যবৃন্দের প্রশংসা করে বলেন, ‘ইউরোপে সংগঠন করা সহজ নয়। আমি নিজে ইউরোপে ছিলাম। সেখানে আমাদের মতো দিনের হিসাব নয়, ঘণ্টা হিসাব। ঘণ্টা হিসাবে কাজকর্ম করে সংগঠনের জন‌্য সময় তারাই দিতে পারেন, যারা দলের জন‌্য অত‌্যন্ত দরদ অনুভব করেন। সেদিক থেকে অল ইউরোপিয়ান আওয়ামী লীগ নেতাকর্মীদের আমি অভিনন্দন জানাই, ধন‌্যবাদ জানাই।’

ড. হাছান বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। কবিতায় কুঁড়েঘর আছে, বাস্তবে নেই। খালি পায়ে মানুষ দেখা যায় না। সন্ধ্যায় একমুঠো বাসি ভাত আর কেউ চায় না। আকাশ থেকে হাতিরঝিল দেখলে মনে হয় ইউরোপের কোনো শহরে এসেছি। দশবছর আগে যে গ্রাম ছেড়েছে, সে ফিরে এসে নিজগ্রাম আর চিনতে পারে না। এই ভৌত উন্নয়নের পাশাপাশি আমাদের মানবিকভাবে উন্নত জাতি হিসেবে গড়ে উঠতে হবে, উল্লেখ করে মন্ত্রী বলেন, এজন্য প্রয়োজন মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও মানবপ্রেমের বিকাশ। বিশ্বের যে প্রান্তেই আমরা থাকি না কেন, দেশ ও দেশের মানুষকে ভালোবাসলেই সঠিক পথে এগুনো সম্ভব।

Reneta

অল ইউরোপিয়ান আওয়ামী লীগ প্রেসিডেন্ট এম নজরুল ইসলাম তার বক্তৃতায় তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদকে বৈঠকে যোগ দেবার জন‌্য ধন‌্যবাদ জানান ও অল ইউরোপিয়ান আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। শেখ হাসিনা রচিত ‘শেখ মুজিব আমার পিতা’, শেখ রেহানা রচিত ‘জনসমুদ্রে এক মহামানব’ গ্রন্থ দু’টি ইউরোপিয় ভাষাগুলোতে অনুবাদ করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও মুক্তিযুদ্ধের ওপর তথ‌্যচিত্র বিভিন্ন শহরে প্রচার এ কর্মসূচির আওতাভুক্ত বলে নজরুল ইসলাম জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অল ইউরোপিয়ান আওয়ামী লীগআওয়ামী লীগড. হাছান মাহমুদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব আল হাসান

পরবর্তী

ক্রিকেটারদের আন্দোলনে ফিকার সমর্থন

পরবর্তী

ক্রিকেটারদের আন্দোলনে ফিকার সমর্থন

শাওনের অভিভাবককে খুঁজছে পুলিশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইসরায়েলিদের হামলায় পশ্চিম তীরে বাড়ছে ফিলিস্তিনি বাস্তুচ্যুতি: এইচআরডব্লিউ

আগস্ট ২০, ২০২৬

সামরিক যুদ্ধে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে: ইরান

আগস্ট ২০, ২০২৬

এএফসি চ্যালেঞ্জ লিগে কঠিন চ্যালেঞ্জের গ্রুপেই পড়ল ফর্টিস

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্যানসার ফিরে আসা ঠেকাতে নতুন ভ্যাকসিন, শেষ ধাপের পরীক্ষায় সাফল্য

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এসএসসি-সমমানের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হতে পারে ১০ সেপ্টেম্বর

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT