চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোট দিতে আগ্রহী জনগণের জন্য কী বার্তা যাচ্ছে?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:১০ অপরাহ্ণ ০৭, মে ২০১৮
সম্পাদকীয়
A A

গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনকে বলা হচ্ছিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সেমিফাইনালের প্রথম পর্ব। সীমানা নিয়ে রিটের কারণে হঠাৎ করে গাজীপুরের নির্বাচন স্থগিত হওয়াতে জনমনে নানা শঙ্কা দেখা দিয়েছে। রাজনৈতিক নেতারাও পরস্পরবিরোধী নানা বক্তব্য দিচ্ছেন গণমাধ্যমে।

সংসদ নির্বাচনের আগে এই দুই সিটিতে নির্বাচন বর্তমান নির্বাচন কমিশনের জন্যও একটি চ্যালেঞ্জ ছিল। গাজীপুর সিটি নির্বাচনের ওপর স্থগিতাদেশে ইসি স্তম্ভিত এবং বিব্রত মন্তব্য করে আইনী লড়াইয়ে যাবার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। খুলনার নির্বাচন বন্ধ হওয়ার কোনো আশঙ্কা নেই জানিয়ে খুলনাবাসীকে ভোট উৎসবের জন্য প্রস্তুত হতে বলেছেন সিইসি।

তিনি একথাও জানিয়েছেন, সব পক্ষের মতামত নিয়ে এবং কোনো জটিলতা না থাকায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চাওয়া অনুযায়ী গাজীপুর সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলো ইসি।

শেষ পর্যন্ত ভোটের এক সপ্তাহ আগে নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট।

শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ছয়টি মৌজা গাজীপুর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্তির গেজেট এবং সম্প্রতি গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রজ্ঞাপন ও তফসিল কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে এক রুলও জারি করা হয়েছে।

ইতিমধ্যে স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করেছেন বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলমও উচ্চ আদালতে এসেছেন।

Reneta

স্থগিতের ঘোষণা আসার পর থেকেই সামাজিক মাধ্যমে অনেককে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। অনেকে এই স্থগিতাদেশের সঙ্গে সরকারের সংশ্লিষ্টতা নিয়েও প্রশ্ন তুলেছেন। যদিও ক্ষমতাসীন সরকার দলীয় নেতারা একে আইনি পদক্ষেপ বলে উল্লেখ করে দায় মুক্ত থাকার চেষ্টা করছেন।

উৎসবমুখর কোনো নির্বাচনসহ কোনো স্বাভাবিক প্রক্রিয়া যখন হঠাৎ থেমে যায়, তখন নানা ধরণের গুজব, শঙ্কা ও অনিশ্চয়তা সামনে এসে দাঁড়ায়। ইতিহাস বলে, নির্বাচন হয়ে যাবার পরে নির্বাচিত কর্তৃপক্ষ যাই করুক বা যে আচরণই করুক; দেশের জনগণ তা তাদের সহজাত সহ্যশক্তি দিয়ে মেনে নেয়। কিন্তু নির্দিষ্ট সময়ে ভোট দিতে আগ্রহী জনগণ যদি ভোটদানের পথে কোনো বাধা দেখে, তখন ক্ষুব্ধ হয়, যা নির্বাচননির্ভর গণতন্ত্রের জন্য ক্ষতিকর।

আমরা আশা করি, বিষয়গুলো দায়িত্বশীল সব কর্তৃপক্ষই অনুধাবন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন যাতে করে দেশের জনগণ তৃণমূল থেকে শুরু করে জাতীয় যেকোনো নির্বাচনে অংশ নিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচন স্থগিত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আর্চারির চার ইভেন্টের সেমিতে বাংলাদেশ

পরবর্তী

প্রতারণা ঠেকাতে ১৪শ’ ভিডিও সরাল ইউটিউব

পরবর্তী

প্রতারণা ঠেকাতে ১৪শ’ ভিডিও সরাল ইউটিউব

রোজায় যেন না বাড়ে জিনিসপত্রের মূল্য

সর্বশেষ

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আসছে প্রায় ১৪০০ বৈদ্যুতিক বাস

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT