চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটের সময় বাড়লো ৩ ঘণ্টা, ভোট দিয়েছেন ৫৮৫ জন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৬ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২২
বিনোদন
A A
বাংলাদেশের নাগরিকেরা একটি বড় ইভেন্টে অংশগ্রহণ করছে, সবাই মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: জাকিয়া হিমু

সকাল ৯টা থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে অভিনয়শিল্পী সংঘের নির্বাচন। বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণের কথা থাকলেও প্রায় ৩ ঘণ্টা সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন। 

এ বিষয়ে শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টায় প্রধান নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ চ্যানেল আই অনলাইনকে জানান, যতোক্ষণ ভোটার আছে, ততোক্ষণ ভোট চলবে। এখন পর্যন্ত ৫৮৫ জন ভোট দিয়েছেন।

সবুজ জানান, ‘আরো অন্তত ঘণ্টাখানেক ভোট চলবে। এরমধ্যে আশা করি ভোট গ্রহণ শেষ করতে পারবো।’

অভিনয় শিল্পী সংঘের মোট ভোটার ৭৫২ জন। এবারের নির্বাচনে ২১টি পদে লড়াই করছেন ৪৮ জন প্রার্থী।

এরমধ্যে সভাপতি পদে লড়াই করছেন আহসান হাবীব নাসিম ও ড. শাহাদাৎ হোসেন (নিপু)। সহ-সভাপতি তিনটি পদের জন্য লড়াই করছেন পাঁচজন। তারা হলেন আনিসুর রহমান মিলন, ইকবাল বাবু, তানিয়া আহমেদ, দিলু মজুমদার ও সেলিম মাহবুব।

সাধারণ সম্পাদক পদে লড়ছেন রওনক হাসান ও কবীর টুটুল। দুই যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন নাজনীন হাসান চুমকি, শামীমা তুষ্টি ও জামিল হোসেন।

সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন সাজু খাদেম, তুষার মাহমুদ ও জুলফিকার চঞ্চল। অর্থ সম্পাদক পদে সায়েম সামাদ ও মুহাম্মদ নূর এ আলম। দফতর সম্পাদক পদে মামুন অর রশিদ ও শেখ মেরাজুল ইসলাম। অনুষ্ঠান সম্পাদক পদে মাহাবুবুর রহমান মোল্লা ও রাশেদ মামুনুর রহমান অপু।

আইন ও কল্যাণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ঊর্মিলা শ্রাবন্তী কর ও রওনক বিশাকা শ্যামলী। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রাণ রায় ও মুকুল সিরাজ। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে লড়াই করছেন তিনজন- আবুল কালাম আজাদ, মাহাদী হাসান পিয়াল ও সুজাত শিমুল।

এছাড়া সাতটি কার্যনির্বাহী পদের জন্য নির্বাচন করছেন ২০ জন প্রার্থী।

ট্যাগ: অভিনয়শিল্পীঅভিনয়শিল্পী সংঘআনিসুর রহমান মিলনআহসান হাবীব নাসিমইকবাল বাবুতানিয়া আহমেদদিলু মজুমদাররওনক হাসানলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিল্পী সমিতির নির্বাচন: ভোট দিয়েছেন ৩৬৫ জন, ফলাফলের অপেক্ষা

পরবর্তী

খেলার সিদ্ধান্ত নিতেই কেটে গেল ২১ বছর

পরবর্তী
খেলার মাঠ যেখানে খেলাধুলার জন্য প্রস্তুত করা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

খেলার সিদ্ধান্ত নিতেই কেটে গেল ২১ বছর

দুই জনপ্রিয় তারকা, একজন পুরুষ ও একজন মহিলা, ভোটের মাঠে অনুপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রার্থী হয়েও ভোটের মাঠে আসেননি যে দুই তারকা

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT