চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটের লড়াইয়ে সুপ্রিম কোর্টের আইনজীবীরা

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
১০:১৬ পূর্বাহ্ন ১৫, মার্চ ২০২২
- সেমি লিড, আদালত
A A

আইনজীবীদের সবচেয়ে প্রভাবশালী সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২৩ মেয়াদের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। দুই দিন ব্যাপী চলবে ভোটগ্রহণ প্রক্রিয়া।

মঙ্গলবার সকাল ১০টায় আইনজীবী সমিতি ভাবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে স্থাপিত ভোট কেন্দ্রের ৫১টি বুথে প্রথম দিনের ভোটগ্রহণ শুরু হয়। দুপুরে ১ ঘণ্টার বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

সর্বোচ্চ আদালতের আইনজীবীদের এই সংগঠনের কার্যনির্বাহী কমিটির ১৪টি পদের বিপরীতে মোট প্রার্থী হয়েছেন ৩৩ জন। মোট ভোটার ৮ হাজার ৬২৩ জন।

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের সংগঠন ‘বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ’ (সাদা প্যানেল) থেকে সভাপতি পদে লড়ছেন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জ্যেষ্ঠ আইনজীবী মো. মোমতাজ উদ্দিন ফকির। সম্পাদক পদে লড়ছেন অ্যাডভোকেট মো. আবদুন নূর দুলাল।

এই প্যানেলের অন্য প্রার্থীরা হলেন; সহ-সভাপতির দুটি পদে মো. শহীদুল ইসলাম ও মোহাম্মদ হোসাইন, কোষাধ্যক্ষ পদে ড. মো. ইকবাল করিম, সহ-সম্পাদকের দুটি পদে এ বি এম হামিদুল মিসবাহ ও মো. হারুন অর রশিদ।

Reneta

সদস্য পদে লড়ছেন ফাতেমা বেগম, হাসান তারেক, মুনমুন নাহার, শফিক রায়হান শাওন, শাহাদাত হোসাইন (রাজিব) ও সুব্রত কুমার কুন্ডু।

বিএনপি সমর্থক আইনজীবীদের সংগঠন ‘জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম’ (নীল প্যানেল) থেকে সভাপতি পদে লড়ছেন সমিতির সাবেক সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। সম্পাদক পদে লড়ছেন এই পদে টানা দুইবার জেতা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এই প্যানেলের অন্য প্রার্থীরা হলেন; সহ-সভাপতির দুটি পদে মোহাম্মদ মনিরুজ্জামান ও আসরারুল হক, কোষাধ্যক্ষ পদে মো. কামাল হোসেন, সহ-সম্পাদকের দুটি পদে মাহফুজ বিন ইউসুফ ও মাহবুবুর রহমান খান।

সদস্য পদে লড়ছেন গোলাম আক্তার জাকির, মঞ্জুরুল আলম সুজন, ব্যারিস্টার মাহাদিন চৌধুরী, ফাতিমা আক্তার, ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, মোস্তফা কামাল বাচ্চু ও আনোয়ারুল ইসলাম বাঁধন।

নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে ১১ বারের মত লড়ছেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। একবারই প্রথম সভাপতি প্রার্থী হওয়া ব্যারিস্টার তানিয়া আমীর মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময়ের পর সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও নির্বাচনের ব্যালট পেপারে তার নাম রয়েছে।

বিএনপি সমর্থিত নীল প্যানেলের সাথে এবার একজোট হতে না পেরে আলাদাভাবে সহ-সভাপতি পদে মঈন উদ্দিন ফারুকী ও সহ-সম্পাদক পদে আব্দুল করিমকে প্রার্থী করেছে জামায়াত সমর্থিত আইনজীবীরা। এছাড়া এবারের নির্বাচনে সহ-সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট ফরহাদ উদ্দিন ভুইয়া।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এ ওয়াই মশিউজ্জামানের নেতৃত্বে সাত সদস্যের নির্বাচনী সাব-কমিটি (নির্বাচন কমিশন) এবারের নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: আইনজীবীআইনজীবী সমিতিনির্বাচনসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদ সদস্যদের দ্বিতীয় শপথের বৈধতা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

খেলার পরিবর্তে ‘রাজনৈতিক’ প্রতিদ্বন্দ্বিতা চলে ভারত-পাকিস্তান ম্যাচে

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন ‘গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু, প্রতিযোগিতামূলক’ হয়েছে: টিআইবি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ঠাকুরগাঁওয়ে আসামি ধরতে গিয়ে এএসআইয়ের মৃত্যু

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ভারত-পাকিস্তান মহারণ: যা বলছেন সাবেকরা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT