চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটের মাধ্যমে জনগণ স্বাধীনতা বিরোধীদের নিষিদ্ধ করেছে: ১৪ দল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৩ অপরাহ্ন ০২, জানুয়ারি ২০১৯
রাজনীতি
A A

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে জনগণের স্বাধীনতা বিরোধীদের নিষিদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র মোহাম্মদ নাসিম। ১৪ দল ও জোটের পক্ষে এ মন্তব্য করেন তিনি।

নাসিম বলেন: স্বাধীনতা বিরোধীদের চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছে দেশের তরুণ সমাজ। এ নির্বাচনে অপশক্তির চরম পতন হয়েছে। দেশের জনগণই তাদের নিষিদ্ধ করে দিয়েছে। বিএনপি- ঐক্যফ্রন্ট নির্বাচনী খেলায় হেরেছে। ওরা অনেক কথাই বলেছে, কোনো কথাই রাখেনি।

বুধবার দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন।

তিনি আরও বলেন: ১৯৭১ সালের পর আরেকটি অবিস্মরণীয় বিজয়। এই নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার বিজয় হয়েছে। গণতন্ত্রের বিজয়। এই বিজয় জনগণের নেতৃত্বে শেখ হাসিনার বিজয়। শেখ হাসিনা নেতৃত্বে৭১ এর পরাজিত শক্তিকে চূড়ান্ত ভাবে পরাজিত করতে পেরেছি।

‘নির্বাচন বানচাল করার টালবাহানা শুরু করেছিলো বিএনপি-জামায়াত। দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকায় আমরা এ বিজয় অর্জন করেছি।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন: আশাকরি ঐক্যফ্রন্টের নেতারা মাথা গরম না করে, শপথ নিয়ে ইতিবাচক রাজনীতি শুরু করবে।

Reneta

সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন: এ নির্বাচনে দেশবাসী ২টি রায় দিয়েছে। একটি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে, বিএনপি- জামায়াতকে বর্জনের জন্যে। আরেকটি রায় হচ্ছে জঙ্গিবাদ-সন্ত্রাসের বিরুদ্ধে, উন্নয়নের পক্ষে।

এসময় ১৪ দলের আরেক নেতা সমাজকল্যাণমন্ত্রী বলেন: এই নির্বাচনে দেশের মানুষ উন্নয়ন, স্থিতিশীলতা ও ধারাবাহিকতার পক্ষে রায় দিয়েছে। বিরোধীরা নতুন করে সংগঠিত হয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে। তারা নির্বাচন চলাকালীন সময়ে কোনো অভিযোগ দেখাতে পারেনি। নির্বাচন নিয়ে বিশ্ববাসী সন্তুষ্টি প্রকাশ করে। আওয়ামী লীগ ও ১৪ দলকে অভিন্দন জানিয়ে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক শিল্পমন্ত্রী ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের উপ-দপ্তর ব্যরিস্টার বিপ্লব বড়ুয়াসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনভোটেমোহাম্মদ নাসিমস্বাধীনতা বিরোধী
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রয়াত সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজ নিলেন অতিরিক্ত প্রেস সচিব

মার্চ ১৩, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ফাইল ছবি

‘অভ্যুত্থানের নেতাদের বিরুদ্ধে মামলার অপচেষ্টা সুপরিকল্পিত রাজনৈতিক আঘাত’

মার্চ ১৩, ২০২৬

লড়ল পাকিস্তান, বাংলাদেশের লক্ষ্য ২৭৫

মার্চ ১৩, ২০২৬

চ্যানেল আইতে লাল গালিচায় বরণ, আপ্লুত ববিতা

মার্চ ১৩, ২০২৬

ধেয়ে আসছে বৃষ্টি বলয় ‘গোধূলি’

মার্চ ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT