চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভোটার ধরে রাখতে মাঠটি দখলমুক্ত করতে পারছি না’

কাজী ইমদাদ কাজী ইমদাদ
৪:১৭ অপরাহ্ণ ২১, আগস্ট ২০১৫
বাংলাদেশ
A A

বেদখল হতে চলেছে রাজধানীর শ্যামলী খেলার মাঠ। মাঠের প্রায় ২০ কাঠা জমি দখল করে গড়ে তোলা হয়েছে কাঁচাবাজার। অস্থায়ীভাবে গড়ে উঠলেও প্রভাবশালীদের দাপটে দখলমুক্ত করা যাচ্ছে না দু’ লাখেরও বেশি মানুষের খেলার মাঠটি।

ঢাকা শহরে খেলার মাঠ নেই বললেই চলে। যেগুলো রয়েছে সেগুলোও হারাতে বসেছে প্রভাবশালীদের প্রভাবে। এমনই দখলদারিত্বের শিকার রাজধানীর শ্যামলী ক্লাব মাঠ। ৫০ বছরের বেশি সময় ধরে শ্যামলী, মোহাম্মদপুর ও আশপাশের দু’ লাখের বেশি মানুষের খেলার মাঠটির বিশাল অংশ দখল করে গড়ে উঠেছে কাঁচাবাজার।

কিশোররা জানালেন, বাজারের কারণে জিমের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে তারা। অভিভাবকরা মনে করেন পরিবেশ রক্ষার জন্য এই বাজারটি সরানো প্রয়োজন।

বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় অপারেশন ডাল-ভাত কর্মসূচির আওতায় মাঠের একটি অংশজুড়ে বিডিআর শপ তৈরি করা হয়েছিলো। বিডিআর বাজারটি ছেড়ে শ্যামলী ক্লাবকে বুঝিয়ে দিলেও প্রভাবশালীদের ছত্রছায়ায় উচ্ছেদ করা যায়নি কাঁচাবাজার। দেড়শ’ মত দোকান থেকে নিয়মিত চাঁদা তোলারও অভিযোগ রয়েছে।

দোকানদাররা বলছেন এটা উন্মুক্ত বাজার, ফখরুদ্দিন বসিয়ে গেছে। এখানে তারা ফ্রি দোকান করছেন না; বিদ্যুৎ বিল দিতে হয়।

অপরদিকে বাজার নিয়ন্ত্রণকারীরা বলছেন, মাঠ মাঠের জায়গায় রয়েছে আর বাজার রয়েছে বাজারের জায়গায়। তাদের অভিযোগ সঠিক নয়।

Reneta

নানা চেষ্টা করেও খেলার মাঠ দখলমুক্ত করতে পারছে না মাঠ পরিচালনা কমিটি। উচ্ছেদ করতে গিয়ে উল্টো মামলার শিকার হতে হয়েছে তাদের।

শ্যামলী ক্লাব মাঠের সভাপতি সৈয়দ মো:শামসুল কাউনাইন জানান, সব জায়গা থেকে বিডিআরের বাজার উঠে গেছে কিন্তু আমাদের এখানে কতিপয় লোক বাজার থেকে তোলা খাওয়ার জন্য এ বাজার জিয়িয়ে রাখে।

বাজার উচ্ছেদে অসহযোগিতার অভিযোগ অস্বীকার করে স্থানীয় কাউন্সিলর হাবিবুর রহমান মিজান বললেন, আমি ভোটের রাজনীতি করি, সত্য কথা বললে সবই অবৈধ। ভোটারদের ধরে রাখতে মাঠ দখলমুক্ত করতে পারছি না । তবে আমি চাই অবৈধ যারাই হোক যে জায়গাতে হোক সেটা উচ্ছেদ হোক।

প্রভাবশালী আর সুবিধাবাদীদের সুবিধা দিতে গিয়ে খেলার মাঠটি যাতে হারিয়ে না যায় সেই দাবি মাঠ সংশ্লিষ্টদের।

ঢাকার শহরে যখন মাঠের সমস্যা শিশুদের খেলার জায়গা কমে যাচ্ছে; তখন শ্যামলীর এই মাঠটিকে রক্ষায় চারিদিকে দেওয়া হয়েছিল দেয়াল, তবে সেখানেও প্রভাবশালীদের আক্রমণ মাঠের জায়গা দখল করে হয়েছে মাছের বাজার।

তাই সংশ্লিষ্টদের দাবী অবিলম্বে এই মাছের বাজারটিকে সরিয়ে এখানে শিশুদের খেলার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করা হোক।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফিরো এলো বিলুপ্তপ্রায় গাং মাগুর

পরবর্তী

গ্রামীণ উন্নয়নে কাজ করে যাচ্ছে বার্ড

পরবর্তী

গ্রামীণ উন্নয়নে কাজ করে যাচ্ছে বার্ড

ধুঁকছে ইংল্যান্ড

সর্বশেষ

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ পেলো ওয়ালটন

জুলাই ২০, ২০২৬
ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT