বাংলাদেশী জনপ্রিয় মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস প্রিয়া বিশ্বখ্যাত ‘ভোগ’ ম্যাগাজিনের প্রচ্ছদে এসেছেন। মডেল হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেলেন প্রিয়া। ভারতীয় সংস্করণের অক্টোম্বর সংখ্যায় ভোগগার্ল হয়েছেন তিনি।
ফেসবুকে এমন সফলতার খবর প্রিয়া নিজেই জানিয়েছেন। ভোগের প্রচ্ছদে নিজেকে দেখতে পেয়ে প্রিয়া খুব গর্বিত। মূলত ম্যাগাজিনটির নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ এই আয়োজন করা হয়।
এরআগে ভোগ ম্যাগাজিনে ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুর ও কাজলের মতো তারকাদের দেখা গেছে। এবার সে জায়গায় প্রথমবার কোনো বংলাদেশী মডেল নিজের দ্যুতি ছড়িয়েছেন।







