চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোলার ঘটনায় কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৬ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

ভোলার বোরহানউদ্দিনের সাম্প্রদায়িক উসকানির ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খাঁন।

শুক্রবার রাজধানীর উত্তরায় আর্মড পুলিশ ব্যাটেলিয়ন মাঠে অ্যাম্বেসি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভোলার বোরহানউদ্দিনের সাম্প্রদায়িক উসকানির ঘটনা রামু ও নাছির নগরের পুনরাবৃত্তি। এ ধরনের জঘন্য কাজের সাথে জড়িতদের খুঁজে বের করার কাজ চলছে। ইতোমধ্যে ঘটনার সাথে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে রিমান্ডে নেওয়া হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশের কারিগরি টিম ফেসবুক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পাহাড়ে শান্তির সুবাতাস ছড়িয়ে দিতে আমরা বদ্ধপরিকর। শান্তির সুবাতাস দেশের সব জেলার মতো তিন পার্বত্য জেলায়ও সমানভাবে ছড়িয়ে দিতে আমরা কাজ করছি।

গত রবিবার ধর্ম অবমাননার অভিযোগে ভোলার বোরহানউদ্দিনে ‘তৌহিদী জনতা’র ব্যানারে বিক্ষোভ থেকে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন নিহত হন। পুলিশসহ আহত হন প্রায় দেড় শতাধিক। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় পৃথক দুইটি মামলা হয়েছে। পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করে। এরমধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় ভিডিও ফুটেজ দেখে বুধবার রাতে রাজিব ও সজীব নামে দুইজনকে গ্রেপ্তার করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যাক অ্যালিস্টারের গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

হালান্ডের নরওয়ের রূপকথা থামল, বেলিংহ্যামের জোড়ায় সেমিতে ইংল্যান্ড

জুলাই ১২, ২০২৬

৯০ মিনিটে ফলাফল হল না হালান্ড-কেনের লড়াইয়ের

জুলাই ১২, ২০২৬

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT