চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোট দিতে পারেননি নুসরাত ফারিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২১ অপরাহ্ণ ০৭, মে ২০১৭
বিনোদন
A A
নুসরাত ফারিয়া

নুসরাত ফারিয়া

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে পারেননি চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তাহলে গত শুক্রবার তিনি কোথায় ছিলেন? ‘ঢাকাতেই ছিলাম।’ বললেন তিনি।

ভোট দেননি কেন? বললেন, ‘ওই দিন আমার পরীক্ষা ছিল। আমি আ​ইন নিয়ে স্নাতক পর্যায়ে পড়ছি। এখন ফাইনাল পরীক্ষা চলছে। ব্রিটিশ কাউন্সিল এই পরীক্ষাগুলোর আয়োজন করে। আর পরীক্ষা হয় শুক্রবার। তাই খুব ইচ্ছা থাকার পরও ভোট দিতে যেতে পারিনি।’

আজ রোববার মুঠোফোনে চ্যানেল আই অনলাইনকে জানালেন, তিনি পরীক্ষা দিচ্ছেন, এ খবর নাকি প্রযোজকেরাও জেনে গেছেন। তাই তাদের ফোনও কমে গেছে। তার মানে সবাই চান, নুসরাত ফারিয়া পরীক্ষাগুলো ভালো করে দিক।

নুসরাত ফারিয়া ২৪ এপ্রিল কলকাতা থেকে ছবির কাজ শেষ করে দেশে ফিরেছেন। ২৭ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হয়েছে। শেষ হবে ১৭ মে।

এবার ঈদে জিৎ​ ও নুসরাত ফারিয়ার ‘বস টু’ ছবিটি বাংলাদেশ আর ভারতে পশ্চিমবঙ্গে মুক্তি পাবে। বললেন, ল ফাইনাল পরীক্ষার তারিখ ঘোষণা হওয়ার পর জানুয়ারি থেকে পরিকল্পনা করে সব কাজ করেছেন। যাতে এই সময়টায় ফ্রি থাকতে পারেন। ‘ধ্যাততেরিকি’ আর ‘বস টু’ ছবির কাজ করেছেন প্রায় একইসঙ্গে।

জাজ মাল্টিমিডিয়ার ছবিতেই অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। এই প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে তার পাঁচ বছরের চুক্তি। প্রথম দুই বছর তিনি অন্য কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের কাজ করতে পারেননি। এ ব্যাপারে চুক্তিতেই কিছু বাধ্যবাধকতা ছিল। এখন তা কিছুটা নমনীয়। জাজ মাল্টিমিডিয়ার পাশাপাশি এখন তিনি অন্য প্রযোজনা প্রতিষ্ঠানের সাথেও কাজ করতে পারবেন।

Reneta

নুসরাত ফারিয়া বললেন, ‘এতদিন আমার জন্য কোন ছবিটি ঠিক হবে, এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে জাজ। ফলে আমার তেমন ঝামেলা ছিল না। এখন এই সিদ্ধান্ত আমাকেই নিতে হবে। বুঝতেই পারছেন, কত ঝামেলা!’

এরই মধ্যে কয়েকটি ছবির প্রস্তাব পেয়েছেন নুসরাত ফারিয়া। বললেন, ‘এর বেশির ভাগই ভারতের বাংলা ছবি। আমি কিন্তু শুধু বাংলাদেশের ছবি আর বাংলাদেশ–ভারত যৌথ প্রযোজনার ছবিতে কাজ করব। শুধু ভারতের বাংলা ছবিতে কাজ করলে এদেশে আমার কোনো লাভ হবে না। আমি এই দিকগুলোও দেখছি।’

জানালেন, ১৭ মে পরীক্ষা শেষ হওয়ার পর ছবির গল্প নিয়ে বসবেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নুসরাত ফারিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

রোনালদোর ‘শেষ’ বিশ্বকাপের দলে যারা

মে ১৯, ২০২৬

শিশুদের সঙ্গে প্রাণোচ্ছ্বল সময় কাটালেন প্রধানমন্ত্রী

মে ১৯, ২০২৬

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া আইনি নোটিশ, সতর্ক করলো আইএসপিআর

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসামুক্ত থাকার সময় কমাচ্ছে থাইল্যান্ড

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছাত্রীর বাড়ি থেকে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT