চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেরিফিকেশন সেলিব্রেশন

সাখাওয়াত আল আমিন সাখাওয়াত আল আমিন
৫:৫৬ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
চ্যানেল আই অনলাইন ভেরিফিকেশন সেলিব্রেশন অনুষ্ঠানে অতিথি ও কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই ফেসবুক পেজের স্বীকৃতি (ভেরিফায়েড) উদযাপন করেছে চ্যানেল আই পরিবার।

রোববার বিকেলে চ্যানেল আই ভবনে উদযাপন অনুষ্ঠানে চ্যানেল আই’র পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন: বর্তমান যুগ অনলাইনের যুগ। ট্র্যাডিশনাল মিডিয়ায় অনেক গুণগত পরিবর্তন আসছে যেখানে গুরুত্বপূর্ণ অনুঘটকের ভূমিকা রাখছে সামাজিক যোগাযোগ মাধ্যম। তাই সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যমের এ স্বীকৃতি আমাদের জন্য নিঃসন্দেহে অনেক খুশির সংবাদ।

ফেসবুক পেজের উন্নয়ন ও কনটেন্ট তৈরিতে চ্যানেল আই’র যেসব কর্মী কাজ করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে শাইখ সিরাজ বলেন: আমরা সবসময়ই রুচিশীল ও পাঠকবান্ধব কনটেন্ট দিয়ে পেজটিকে জনপ্রিয় কর‍ার চেষ্টা করেছি। আমাদের অডিয়েন্স সেটা গ্রহণ করেছে। আমরা একে আরো ‘ইন্টাৠাকটিভ’ করতে চাই।

Banglabid

টার্গেট সময়ের আগেই পেজটির স্বীকৃতি অর্জনে এর সঙ্গে জড়িত সবাইকে অভিনন্দন জানান শাইখ সিরাজ।

চ্যানেল আই’র অফিসিয়াল ফেসবুক পেজটিকে (facebook.com/channelitv) গত মঙ্গলবার সন্ধ্যায় স্বীকৃতি দেয় সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় সাইট ফেসবুক। রোববার বিকেল পর্যন্ত পেজটির ফলোয়ার সংখ্যা প্রায় ১৩ লাখ এবং প্রতি মুহূর্তেই এ সংখ্যা বাড়ছে।

এজন্য চ্যানেল আই’র সব ধরনের অডিয়েন্সকে অভিনন্দন জানিয়ে চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খান বলেন: অনলাইনের বিশাল অডিয়েন্স যখন সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে গণমাধ্যমের অাধেয় পড়ছে বা দেখছে কিংবা শুনছে; তখন চ্যানেল অাই অনলাইনের ফেসবুক পেজ ভেরিফায়েড হওয়া আমাদের জন্য এক বড় সুখবর।

Reneta

চ্যানেল আই অনলাইনের ডিজিটাল অ্যান্ড মাল্টিমিডিয়া এডিটর তৌফিক আহমেদ বলেন, আমাদের পেজ ভেরিফায়েড হওয়ায় চ্যানেল আই’র নামে ফেইক আইডির মাধ্যমে পাঠককে বিভ্রান্ত করার সুযোগ কমে গেল। পাঠক এখন সহজেই চ্যানেল আই’র প্রকৃত পেজটি facebook.com/channelitv সনাক্ত করতে পরবে।

অনুষ্ঠানে চ্যানেল আই’র জেনারেল ম্যানেজার (অনুষ্ঠান বিভাগ) আমীরুল ইসলাম, বার্তা সম্পাদক আদিত্য শাহীন, জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট) অপু মাহফুজ এবং জেনারেল ম্যানেজার (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) তাহমিনা শারমিন রুমকি উপস্থিত ছিলেন। এছাড়া যোগ দেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি শহীদুল আলম সাচ্চু।

চ্যানেল আই অনলাইনের আইটি চিফ সাব্বির হোসেন, ইনপুট এডিটর ফাহমিদা আখতার, আউটপুট এডিটর প্রদীপ চৌধুরী ও আব্দুল্লাহ আল সাফি এবং স্পোর্টস এডিটর এম মেহেদী হাসানসহ অনলাইনের বিভিন্ন বিভাগের কর্মীরা আনন্দঘন এ আয়োজনে যোগ দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আই অনলাইনফেসবুক ভেরিফায়েড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চাল নিয়ে চালবাজি করা ক্ষমতাধররা কারা?

পরবর্তী

দশ হাজার টাকায় ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স

পরবর্তী
ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতি চক্রের সদস্যরা ধরা পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দশ হাজার টাকায় ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স

ধোনি ব্যাটিং করছেন, ক্রিকেট ম্যাচে ভারত দলের খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

‘শান্ত’ ধোনির সঙ্গে ঝোড়ো পান্ডিয়ায় স্বস্তিতে ভারত

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT