ভেনেজুয়েলার স্বঘোষিত অন্তবর্তী প্রেসিডেন্ট হুয়ান গুইদোর বাড়িতে হানা দিয়েছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিশেষ পুলিশ বাহিনীর সদস্যরা।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে পুলিশ হানা দেয় বলে দাবি করেছেন গুইদো। এ সময় তার পরিবারের সদস্যাদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।
গুইদোকে সমর্থন দেওয়া যুক্তরাষ্ট্র এরই মধ্যে সতর্ক করে দিয়ে জানিয়েছে, তার কোনো ক্ষতি হলে মাদুরো সরকারকে ‘মারাত্মক পরিণতি’ ভোগ করতে হবে। এদিকে গুইদোকে সমর্থন জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট।







