চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেনেজুয়েলায় গুইদোর অনুরোধে জরুরি মার্কিন ত্রাণ, মাদুরোর না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫০ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০১৯
আন্তর্জাতিক
A A

ভেনেজুয়েলার জনগণের জন্য জরুরি মানবিক ত্রাণ সহায়তা নিয়ে একাধিক মার্কিন সামরিক বিমান কলম্বিয়ার সীমান্তবর্তী শহরে পৌঁছেছে।

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদোর অনুরোধে যুক্তরাষ্ট্র শহরটিতে ত্রাণসামগ্রী জড়ো করছে। কিন্তু প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন কোনো ত্রাণ এখনো পর্যন্ত দেশটিতে প্রবেশের অনুমতি না দিয়ে সড়কপথ বন্ধ রেখেছেন।

মাদুরোর সিদ্ধান্তের বিরোধিতা করে স্বঘোষিত প্রেসিডেন্ট গুইদো ৬ লাখ স্বেচ্ছাসেবকের মাধ্যমে ২৩ ফেব্রুয়ারি সারাদেশে এইসব ত্রাণ ছড়িয়ে দেয়ার ঘোষণা দিয়েছেন এক টুইট বার্তায়।

সীমান্তবর্তী ওই শহরের ইউএসইড পরিচালক মার্ক গ্রিন বলেছেন, ভেনেজুয়েলায় মানবিক বিপর্যয়ে বিরোধী নেতা গুইদোর অনুরোধে খাদ্য, ওষুধ এবং অন্যান্য জরুরি মার্কিন ত্রাণ বিতরণের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

ভেনেজুয়েলায় জানুয়ারিতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই ব্যাপকভাবে চলছে সরকারবিরোধী আন্দোলন। একদিকে নির্বাচিত প্রেসিডেন্ট শপথ নিয়ে নিজেকে বৈধ দাবি করছেন, অন্যদিকে বিরোধী দলীয় নেতা তাকে অবৈধ উল্লেখ করে নিজেকেই অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করে বসে আছেন।

আর এ ইস্যুতেই যুক্তরাষ্ট্রসহ বিদেশি পক্ষগুলোর সরাসরি হস্তক্ষেপ যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। বিরোধী দলের নেতা হুয়ান গুইদোকে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলো।

Reneta

তবে রাশিয়া, চীনসহ আরও কয়েকটি দেশ নিকোলাস মাদুরোর প্রতি নিজেদের সমর্থন জানিয়ে ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপের নিন্দা করেছে।

জানুয়ারির নির্বাচনে জিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে মাদুরো শপথ নিলেও নির্বাচনকে প্রথম থেকেই অবৈধ দাবি করছে বিরোধী দলগুলো।

কারণ বেশিরভাগ বিরোধী দলীয় নেতা ওই সময় হয় কারাগারে থাকার কারণে বা নির্বাচন বয়কটের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা করেননি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কলম্বিয়াভেনেজুয়েলা
শেয়ারTweetPin

সর্বশেষ

রাওয়ালপিন্ডি হতে মিরপুর-সিলেট, দুর্দান্ত ধারাবাহিক বাংলাদেশ

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কৌশলগত সমন্বয় জোরদার করার চুক্তিতে স্বাক্ষর করেছে চীন-রাশিয়া

মে ২০, ২০২৬

মিরপুরে শিশু হত্যা: এখন পর্যন্ত যা জানা গেছে

মে ২০, ২০২৬

পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে টেস্ট সিরিজ জয়

মে ২০, ২০২৬
‘সাবা’ চলচ্চিত্রের দৃশ্যে মেহজাবীন ও রোকেয়া প্রাচী

ঈদে চ্যানেল আইয়ে বিশ্বনন্দিত সেই ‘সাবা’

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT