চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভেতরের অন্ধকার দূর করে সামনে এগিয়ে যাক নারী’

রাজীব দাস রাজীব দাস
৭:৪১ অপরাহ্ণ ০৭, মার্চ ২০১৬
নারী
A A

আজ আন্তর্জাতিক নারী দিবস। ১৮৫৭ সালের ৮ মার্চ নিউইয়র্কের সেলাই কারখানায় দৈনিক ১২ ঘন্টা শ্রমের বিরুদ্ধে নারী শ্রমিকদের প্রতিবাদের ক্ষণটিই নারী দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। বাইরের নয় ভেতরের অন্ধকার দূর করে নারীকে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বিশিষ্টজনেরা।

সেলাই কারখানায় বিপজ্জনক কর্ম পরিবেশ, স্বল্প মজুরি এবং দীর্ঘ সময় ধরে অমানুষিক খাটুনির বিরুদ্ধে দেড় শতাব্দী আগে প্রতিবাদ জানিয়েছিল নিউইয়র্কের নারী শ্রমিকরা। সেই থেকে ৮ মার্চ দিনটি বিশেষভাবে নারীদের। দিনের প্রথম প্রহরে কেন্দ্রিয় শহীদ মিনারে আন্তর্জাতিক নারী দিবসের আয়োজন আঁধার ভাঙার শপথ।

অধিকার-মর্যাদায় নারী পুরুষ সমানে-সমান প্রতিপাদ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী এগিয়েছে অনেক। তবে পুরুষের সমান নয়। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, মানবাধিকার কমী সুলতানা কামাল ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেট কিউলেনেরো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

২০৩০ এর মধ্যে নারী-পুরুষের সমকক্ষতা অর্জনে নারীদের সাহসের সঙ্গে এগিয়ে চলার আহ্বান জানান তারা। নির্যাতন, সহিংসতা রোধে মনকে উদ্ভাসিত করতে মোমবাতি জ্বালিয়ে আলোর পথযাত্রায় অংশ নেয় হাজারো নারী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক নারী দিবসশহীদ মিনারে নারীদের শপথ
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কিন দূত সার্জিও গোরের ঢাকা সফর পাল্টে দিতে পারে যুক্তরাষ্ট্র-ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

স্পিকারের সংবাদ সম্মেলন বিকাল ৫টায়, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কথা বলার আভাস

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুলাই ২৪, ২০২৬

শিক্ষার্থীদের সমর্থনের পরই উল্টো সুর, প্রশ্নের মুখে সালমান

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT