চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেজাল খাদ্যে দেশের মানুষের স্বাস্থ্যের নিরাপত্তা নেই: হাইকোর্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১২ অপরাহ্ণ ১৮, জুন ২০১৯
- সেমি লিড, আদালত
A A
করোনা

খাদ্যে ভেজাল ও ফলমূলে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের ভয়াবহতার ফলে দেশের মানুষের আজ স্বাস্থ্যের নিরাপত্তা নেই বলে উল্লেখ করেছেন হাইকোর্ট।

আমসহ অন্যান্য ফলে ক্ষতিকর রাসায়নিকের প্রয়োগ ঠেকানো সংক্রান্ত বিএসটিআই’র প্রতিবেদনের উপর শুনানিতে মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ একথা বলেন।

এসময় আদালত বলেন: খাদ্যে ভেজাল ও ফলমূলে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহারের কারণে আজ দেশের মানুষের স্বাস্থ্যের নিরাপত্তা নেই। ভেজাল এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে যে বাঁচার উপায় থাকছে না।

এসময় আদালত বিএসটিআই’র আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন: ভেজালের বিরুদ্ধে আপনাদের কঠোর হতে হবে। ভেজাল খাদ্য গ্রহণের ফলে হাসপাতালে কিডনিসহ বিভিন্ন রোগীর ভীড় বাড়ছে। আমার আপনার সকলের ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা ভেবেই ভেজাল পণ্যের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

ক্ষতিকর রাসায়নিকের প্রয়োগ রোধে হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের করা একটি রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি রায় দেয়। সেই সাথে এ রিট মামলাটি চলমান রাখা হয়।

এরই মধ্যে এবারের আমের মৌসুম সামনে রেখে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের ওই রিটে একটি আবেদন করার পর গত ৯ এপ্রিল ক্ষতিকর রাসায়নিকের প্রয়োগ ঠেকাতে রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলের বড় আম বাগানগুলোতে পুলিশ মোতায়েনের নির্দেশ দেন হাইকোর্ট।

Reneta

পাশাপাশি ফলের বাজার ও আড়তগুলোতে আমসহ অন্যান্য ফলে রাসায়নিকের প্রয়োগ ঠেকাতে নজরদারী কমিটি গঠনের নির্দেশ দেয়া হয় এবং সে বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়। সে অনুযায়ী আজ বিএসটিআই এবং সরকারের পক্ষ থেকে দুইটি প্রতিবেদন দাখিল করা হলে আদালত তাদের কর্মকাণ্ড নিয়ে আরও সবিস্তারে তুলে ধরে রোববার আদালতে প্রতিবেদন দিতে আদেশ দেন।

আজ আদালতে বিএসটিআই’র পক্ষে ছিলেন আইনজীবী সরকার এম আর হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল বাশার। আর রিটকারী পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএসটিআই
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, ১৪৪ ধারা প্রত্যাহার

জুলাই ৩০, ২০২৬
ছবি: প্রতিনিধি।

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরসা সদস্য নিহত, আটক ২

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেন্ডিং মেশিনের ‘স্ট্র চাটা’য় ফরাসি শিক্ষার্থীকে ৬০০ ডলার জরিমানা

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত।

অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফেরদৌসি শাহরিয়ারের মৃত্যুতে ডিকাবের শোক

জুলাই ৩০, ২০২৬

ফকল্যান্ড ব্যানার দেখিয়ে নিয়ম লঙ্ঘন, আর্জেন্টিনাকে শাস্তির সিদ্ধান্ত ফিফার

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT