চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেঙ্গে ফেলা হচ্ছে হিটলারের বাড়ি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০২ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০১৬
আন্তর্জাতিক
A A

জার্মানির নাৎসী নেতা এডলফ হিটলার অস্ট্রিয়ায় যে বাড়িটিতে জন্ম নিয়েছিল – তা ভেঙে ফেলা হবে। কারণ হিসেবে কর্তৃপক্ষ বলছে, তারা উদ্বিগ্ন যে এই বাড়িটি নব্য নাৎসীদের একটি তীর্থস্থানে পরিণত হয়ে উঠতে পারে।

অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী উল্ফগ্যাঙ সোবোটকা বলেছেন, সরকার বাড়িটির দখল নেবে, এবং তার পর এটি ভেঙে ফেলে একটি নতুন ভবন গড়ে তোলা হবে।

অস্ট্রিয়া-জার্মানি সীমান্তের কাছে ব্রাউনাউ এ্যাম ইনে অবস্থিত এই বাড়িটিতে ১৮৮৯ সালে হিটলারের জন্ম হয়।

স্থানীয় লোকজন বলেন, বিভিন্ন দেশ থেকে নব্য-নাৎসী বা হিটলার-ভক্তরা এখনো বাড়িটি দেখতে আসেন। কর্তৃপক্ষ এটা ঠেকানোর চেষ্টা করলেও সফল হয়নি।

হিটলারের একটি মুহূর্ত
হিটলারের একটি মুহূর্ত

তিনতলা বাড়িটির বর্তমান মালিকের নাম গারলিন্ড পোমার নামে এক মহিলা, তবে ১৯৭২ সাল থেকেই সরকার এটি ভাড়া নিয়ে রেখেছে। এতে এক সময় প্রতিবন্ধীদের একটি কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছিল। তবে গত পাঁচ বছর ধরে বাড়িটি খালি পড়ে আছে।

ভবনটি নিয়ে কি করা হবে এ বিষয়ে অনেকদিন ধরেই বিতর্ক চলছিল। অনেকে বলেন, এখানে শরণার্থী কেন্দ্র বানানো হোক, অন্যরা চেয়েছিলেন একে একটি জাদুঘরে পরিণত করতে। তবে এর মালিক বাড়িটি বিক্রি করতে অস্বীকার করলে ব্যাপারটি জটিল হয়ে ওঠে।

এই বাড়িটি ভেঙে সেখানে একটি নতুন ভবন তোলা হবে যেটা প্রশাসনিক অথবা দাতব্য কাজে ব্যবহার করা হবে। বর্তমানে মাসিক ৪ হাজার ৮০০ ইউরোতে বাড়িটি ভাড়া নিয়ে রেখেছে সরকার।

ট্যাগ: অস্ট্রিয়াজার্মানিনাৎসীহিটলার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্রাভো দেয়াল ভেঙ্গে জিতলো পাকিস্তান

পরবর্তী

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’র’ পাশে পুরো বি-টাউন

পরবর্তী

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’র’ পাশে পুরো বি-টাউন

শান্তি আর অপরূপ সৌন্দর্যের টানে-ভুটানে (পর্ব-৫)

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT