চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভূমি’র ইথারে ভাষার ইতিহাস এবং পাঁচ শহীদ কাহন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A

রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি হরতালের ডাক দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। আলাদা কর্মসূচি গ্রহণ করে সর্বদলীয় সংগ্রাম পরিষদও। হরতাল প্রতিহত করতে সরকার ২০ ফেব্রুয়ারি থেকে এক মাসের জন্য ১৪৪ ধারা জারি করে।

আন্দোলনকারীদের এক অংশ সিদ্ধান্ত নেয় ১৪৪ ধারা ভেঙ্গে ফেলবে।  তবে ১৪৪ ধারা ভঙ্গ করা নিয়ে ২০ ফেব্রুয়ারি রাতে বিভক্তি দেখা দেয়ায় শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় পরদিন অর্থাৎ ২১ ফেব্রুয়ারি ঢাবি আমতলার সমাবেশে এ বিষয়ে উপস্থিত ছাত্রদের মতামত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

২১ ফেব্রুয়ারি সকাল থেকেই ছাত্ররা আসতে থাকেন আমতলায় (বর্তমান ঢাকা মেডিক্যাল কলেজের ইমার্জেন্সি বিভাগের সামনের মাঠ)। বেলা ১১টায় বিস্ফোরণোন্মুখ ছাত্র-যুবকদের সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন শামসুল হক, তোয়াহা, কাজী গোলাম মাহবুব, খালেক নওয়াজ চৌধুরী, শাহাবুদ্দীন আহমদ খালেদ ও আবদুল মতিন। ঘণ্টাখানেক সভার কাজ চলার পর সভাপতির বক্তব্যে গাজিউল হক ১৪৪ ধারা ভাঙার পক্ষে মত দেন। এতে সম্মতি দেন উপস্থিত সব ছাত্র-জনতা।

তারপর বাকীটা ইতিহাস। ১৪৪ ধারা ভঙ্গ, গুলি আর বরকাত-সালাম-রফিক-জব্বারের রক্তে ভেজা ইতিহাস। সেই ইতিহাস কণ্ঠে উঠে এসেছে এফএম রেডিওর ইথার তরঙ্গে। ’৫২ এর এই দিনে’ শিরোনামে সকাল ৮টা থেকে রাত ৮ টা পর্যন্ত ২৬ খন্ডে ২ মিনিট করে উঠে আসবে ভাষা আন্দোলনের কালপঞ্জি। অন্যদিকে ভাষা শহীদ আবুল বরকাত, আব্দুল জব্বার, মোহাম্মাদ রফিক, শফিউর রহমান ও আব্দুস সালামকে নিয়ে ঘন্টায় ২বার করে জানান দিচ্ছে রেডিও ভূমির কথক। দুটি বিষয়ের পান্ডুলিপি ও ভাবনা রেডিও ভূমি টিমের।

‘৫২ এর এই দিনে’ পাঠ করেছেন তারিকুল ইসলাম এবং পাঁচ ভাষা শহীদের সংক্ষিপ্ত জীবন-জীবনদানমুহূর্তে কণ্ঠে তুলে ধরেছেন তৌফিক আহমেদ। ’৫২ এর এই দিনে’ গত ২০১৩ সাল এবং শহীদ কাঁহন ২০১৪ থেকে নিয়মিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রচার করে আসছে রেডিও ভূমি এফএম ৯২.৮।

ভাষা বিতর্কে প্রায় জড়িয়ে যাওয়া বিভিন্ন এফএম রেডিওর উদাহরণের বাইরে দাড়িয়ে এই প্রচেষ্টা প্রসঙ্গে রেডিও ভূমির প্রধান কর্মকর্তা শামস সুমন চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমরা সব সময় মনে করেছি আমাদের ভাষা আমাদের গর্ব। আর এ ভাষা অর্জনে যে আত্মদান তা এ প্রজন্মের বা সময়ের জানা উচিত। অন্তত এফএম যারা বেশি শোনে তাদের কাছে আমরা ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে পৌছাতে চেয়েছি।’

Reneta

‘৫২ এর এই দিনে’:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রেডিও ভূমি ৯২.৮
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপের আনন্দে জমজমাট চ্যানেল আই, প্রতিদিনই থাকছেন বিশিষ্ট অতিথিরা

জুলাই ১৭, ২০২৬

মেজর মোজাফফর গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে মিলতে পারে গুরুত্বপূর্ণ তথ্য

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT