চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভূমিকম্পের ঝাঁকুনি ব্রেনেও খানিকটা লাগতে পারে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৯ পূর্বাহ্ণ ০৪, জানুয়ারি ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

সোমবার ভোররাতে ৬.৭ মাত্রার ভূমিকম্পের কাঁপন লেগেছে ফেসবুকেও। সবাই নানানভাবে নিজের অভিজ্ঞতা আর অনুভূতি ফেসবুকে শেয়ার করছেন। 

ফেসবুকে ভূমিকম্প নিয়ে পোস্ট দিলেন প্রবাসী সাংবাদিক সওগাত আলী সাগর। পোস্টে তিনি লিখেছেন, ‘বাংলাদেশে ভূমিকম্পটা বেশ ঘন ঘনই হচ্ছে। এর ভালো দিক হচ্ছে- নাগরিকদের মধ্যে এক ধরনের রিহার্সাল বা প্রস্তুতি তৈরি হচ্ছে। আর খারাপ দিক হচ্ছে- নাগরিকরা ক্রমশ এতে অভ্যস্ত হয়ে উঠবেন।’

এরপর রাজনীতিবিদদের কথা টেনে তিনি লিখেন, ‘রাজনীতিকদের অবশ্য এ নিয়ে সুবিধা বা অসুবিধা কোনোটাই নাই। ‘আর দশটা সামাজিক- রাজনৈতিক ইস্যুর মতোই’ ভূমিকম্পও একটি ক্ষণস্থায়ী ইস্যু- এই ভাবনাটাই সম্ভবত তাদের মধ্যে কাজ করে থাকবে। এতে সুবিধা হলো- ভূমিকম্প নিয়ে কোনো ধরনের প্ল্যান পরিকল্পনার দরকার হবে না। 

আচ্ছা, গত ভূমিকম্পের পর থেকে এই পর্যন্ত পলিসি লেভেলে এ নিয়ে কোনো কাজ হয়েছে কি? মিডিয়া অবশ্য নানা কাজে ব্যস্ত, এইসব নিয়ে খোঁজখবর করার সময় তাদের হাতে এই মুহূর্তে নেই। তারা খানিকটা অবসর পেলে হয়তোবা এই ব্যাপারে আপডেট জানা যাবে। তার আগ পর্যন্ত ….. থাক।’

ভূমিকম্পের পর নানান জনের ফেসবুক স্ট্যাটাস নিয়েও লিখেন সওগাত আলী সাগর। তিনি লিখেন, ‘তবে ফেসবুক যে নাগরিকদের কতো বড় আশ্রয় তা আবারো টের পাওয়া গেলো। মিনিট-সেকেন্ডের টাইম মিলিয়ে দেখা গেছে- ঠিক ভূমিকম্পের সময়টাতেও অনেকে ফেসবুকে পোষ্ট দিয়েছেন। আর ভূমিকম্পের পরে তো প্রায় সবাই ফেসবুকেই ঝাঁপিয়ে পড়েছেন। ‘জীবন মৃত্যুর সন্ধিক্ষণে’- এমন একটা বোধ থেকে ফিরে এসে সবাই যেন প্রিয়তম ফেসবুকের বুকেই মুখ গুজে দিয়েছেন।’

মন্ত্রী-এমপিদের বিষয়ে সাওগাত আলী লিখেছেন, ‘আচ্ছা, ঢাকায় যখন ভূমিকম্প হয়- তখন আমাদের মন্ত্রীরা কি করছিলেন? না, মানে- তারাও কি দৌড়ে রাস্তায় নেমে এসেছিলেন? ‘নিশ্চিদ্র নিরাপত্তা বেষ্টনী ভেদ করে ভূমিকম্প মন্ত্রী পাড়ায় প্রবেশ করতে পারবে না’- এমন ভাবনা নিশ্চয়ই তারা ভাবেননি। 

Reneta

ভূমিকম্পের ঝাঁকুনিটা খানিকটা হলেও তাদের উপর দিয়ে গেলে হয়তোবা তাদের ‘ব্রেনে’ খানিকটা ঝাঁকুনি লাগতেও পারে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভূমিকম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT