চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভূমধ্যসাগরে রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৯:২৯ পূর্বাহ্ণ ১৫, নভেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

রাশিয়ার একটি মিগ-২৯ যুদ্ধবিমান ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সাগরে থাকা অ্যাডমিরাল কুজনেৎসভ এয়ারক্রাফট ক্যারিয়ারে অবতরণের চেষ্টা করার সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানিয়েছে মন্ত্রণালয়। ধ্বংস হওয়ার আগেই পাইলট নিরাপদে বিমানটি থেকে বের হয়ে যেতে পেরেছিলেন। জেটবিমানটি ক্যারিয়ারের কয়েক কিলোমিটার দূরে পানিতে পড়ে যায়। এরপর একটি উদ্ধারকারী দল পাইলটকে উদ্ধার করে নিয়ে আসে।

russian-fighter3
অ্যাডমিরাল কুজনেৎসভ এয়ারক্রাফট ক্যারিয়ার

পাইলট সুস্থ আছেন এবং আবারও আকাশে যাত্রা করার জন্য তৈরি জানিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যুদ্ধবিমানটি একটি প্রশিক্ষণ মহড়ার সময় ‘কারিগরি ত্রুটি’র শিকার হওয়ায় বিধ্বস্ত হয়েছে।

অ্যাডমিরাল কুজনেৎসভ সিরিয়া উপকূলে মোতায়েন করা রুশ যুদ্ধজাহাজগুলোর একটি। ক্যারিয়ারটি থেকে বিমান পাঠিয়ে সিরিয়ার আলেপ্পো শহরে সাধারণ মানুষের ওপর হামলা চালানো হবে বলে অনেকদিন ধরেই ন্যাটো আশঙ্কা প্রকাশ করে আসছিল।

সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ফক্স নিউজ জানিয়েছে, ভূপাতিত যুদ্ধবিমানটি ছিল ‘মিগ-২৯কে’ মডেলের। ওয়াশিংটন পোস্ট জানায়, গত গ্রীষ্মেই এই মডেলের বেশকিছু বিমান কুজনেৎসভ ক্যারিয়ারে যুক্ত করা হয়। মিগ-২৯-এর উন্নত মডেল এগুলো। নতুন বিমানগুলো তৈরিই করা হয়েছে সমুদ্রে এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে যুদ্ধবিমান পরিচালনার বিভিন্ন জটিলতাকে মাথায় রেখে।russian-fighter2

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিমান দুর্ঘটনাভূমধ্যসাগররাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

জুলাই ২১, ২০২৬

ঘরের টিশার্টগুলোতে ছেলের শরীরের ঘ্রাণ খোঁজেন জয়ের মা

জুলাই ২১, ২০২৬

ট্রাম্পের নতুন ৫০ শতাংশ শুল্কের চাপে কানাডা, আলোচনায় আগ্রহ কার্নির

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফাইনাল হারের পর যে বার্তা দিলেন মেসি

জুলাই ২১, ২০২৬

নওগাঁয় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT