চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুয়া সন্দেহে বন্ধ আইডি ফেরত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৭ পূর্বাহ্ণ ২৭, এপ্রিল ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

ভুয়া সন্দেহে সাময়িক বন্ধ হওয়া ফেসবুক অ্যাকাউন্টগুলো আবার ফিরে পাচ্ছে ব্যবহারকারীরা। তবে কিভাবে অ্যাকাউন্ট আবার সচল হলো এব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না তারা।

কেউ জানিয়েছেন, জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি দিয়ে আপিল করে ফেরত পেয়েছেন। আবার কেউ বলছেন, বন্ধ হওয়ার আগেই জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বরের তথ্য দেয়া ছিলো নিজের অ্যাকাউন্টে।

১১ দিন পর জনপ্রিয় ফেসবুকে আবার নিজের সুপরিচিত অ্যাকাউন্টে ফিরতে পেরে স্ট্যাটাসে মিশ্র অনুভূতির জানান দিচ্ছেন অনেকেই।

গণমাধ্যমকর্মী আরেফীন ফয়সল নিজের ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাওয়ার খবর জানিয়ে স্ট্যাটাসে লিখেছেন ‘আইডি অ্যাক্টিভ হয়েছে আবার’।

একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আলাল আহমেদ হারানো আইডি ফেরত পেয়ে রসিকতা একটি গ্রুপ পোস্টে লিখেছেন, ‘আপনাদের দোয়ায় কোনো এক গায়েবি কায়দায় আমার ফেসবুক ফেরত আসছে। সবার আগে গ্রুপে ঢুকলাম। ঈদে বাড়ি ফেরার মত আনন্দ হচ্ছে’।

গত ১৫ এপ্রিল বিনা নোটিশে নিজের ফেসবুক অ্যাকাউন্টটি অচল পেয়ে অনেকেই বিপাকে পড়েছিলেন। বিশেষ করে অনেক মানুষের সঙ্গে ফেসবুকে যোগাযোগ রাখতেন যারা, তাদের বিড়ম্বনাটা ছিলো বেশি। তাদের কেউ কেউ হতাশ হয়ে বর্তমানের অনলাইন নির্ভর সামাজিক যোগাযোগ চালিয়ে যেতে নতুন অ্যাকাউন্ট খুলতে বাধ্য হয়েছিলেন।

Reneta

সেরকম মানুষদের একজন গণমাধ্যম ও উন্নয়ন সাংবাদিক আদিত্য শাহীন।

ফেসবুকে আগের অ্যাকাউন্টে ফিরতে পেরেই এক স্ট্যাটাসে জানিয়েছেন ফেরা-না ফেরার অনুভূতি। তিনি লিখেছেন, ‘মনে হচ্ছে কয়েকদিন নিরপরাধ হাজতবাসের পর ছাড়া পেয়েছেন অনেকেই। সউল্লাসে ঘোষণা করছেন আইডি ফেরত পেয়েছি। কল্পনায় আমি ছুটে গিয়ে তাদেরকে জড়িয়ে ধরে বলছি: আয় আমার বুকে আয়…।’এ বিষয়ে কয়েকদিন আগে ফেসবুক বলেছে, নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে ভুয়া অ্যাকাউন্ট বন্ধ শুরু হয়েছে। একই ধরনের পোস্ট বারবার দেয়া, একই লিংক বার বার শেয়ার করা, পর্ন ওয়েবসাইটের লিংক, ছবি ও ভিডিও শেয়ার ইত্যাদি বিষয়গুলো বিশ্লেষণ করে ভুয়া আইডিগুলো চিহ্নিত করে সেগুলো বন্ধ করা হচ্ছে।

এরকম ভুয়া আইডিগুলোর উপর বিশেষ নজর রাখা হবে বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমটি জানিয়েছে।

বৃহস্পতিবার ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে ভুয়া অ্যাকাউন্টগুলো চিহ্নিত করে সেগুলো বন্ধ করে দেয়া হবে। পূর্বঘোষণা অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে ভুল তথ্য, ভুয়া খবর ঠেকানোর অংশ হিসেবে আইডিগুলো বন্ধ করা হচ্ছে। এছাড়া আরো কিছু আইডি চিহ্নিত করা হচ্ছে।

মূলত সাধারণ ব্যবহারকারীদের বিভ্রান্ত করতে ভুয়া অ্যাকাউন্টগুলো ব্যবহার করা হয়ে থাকে। এর হাত থেকে মুক্তি দিতেই ফেসবুকের নতুন এই পদক্ষেপ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেসবুকফেসবুক অ্যাকাউন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT