চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুয়া ফেসবুক আইডি নিয়ে বিব্রত মিশা সওদাগর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৩ পূর্বাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০১৬
বিনোদন
A A

জনপ্রিয় তারকাদের নামে একাধিক ভুয়া আইডি ফেসবুকে পাল্লা দিয়ে বাড়ছে। আর সেকারণে তারকাদের অনেকসময় বিব্রত হতে হচ্ছে। কিছুদিন আগে তারকাখ্যাতি সম্পন্ন অভিনেতা মোশাররফ করিম’র নামে ফেক আইডিতে বিভিন্ন আপত্তিকর পোস্ট করা হয়। এজন্য তাকে বিব্রত হতে হয়েছিল। এছাড়া মাহিয়া মাহি, পরীমনি, জয়া আহসানদের নামে ফেসবুকে একাধিক ফেক আইডি রয়েছে।

এবার ঢালিউড ইন্ডাস্ট্রির শক্তিমান খলনায়ক মিশা সওদাগরও ঠিক তেমনি ফেক আইডি শিকার হলেন।

সেই আইডি থেকে মিশার নাম ব্যবহার করে ধর্ম বিষয়ে নানা স্ট্যাটাস ও ব্যাখ্যা পোস্ট করা হচ্ছে। আর ব্যাপারটি নজরে এসেছে মিশার, যা তিনি করেননি।

সেকারণে মিশা তার হাজারো ফেসবুক বন্ধুদের সর্তক করে অস্ট্রেলিয়া থেকে তার অফিসিয়াল ফেসবুকে একটি স্ট্যটাস দিয়েছেন।

তিনি লিখেছেন: ‘শুভ রাত্রি, জুম্মা মুবারাক। আমি মোটামুটি ধর্ম ভীরু মানুষ, পবিত্র কুরআন ও হাদিস শরিফ সর্ম্পকে আমার জানার পরিধি খুবই স্বল্প, যে কারণে আমি আমার পেজ বা আইডি থেকে কখনই কোরআন ও হাদিসের কোন ব্যাখ্যা দিতে সাহস করি না, কারণ একটি দারি, কমা বা অক্ষর ও যদি ভুল হয়, তাহলে আমার দ্বীন ও আখেরাত দুটাই শেষ , যা আমি আশা কখনই করি না।

অস্ট্রেলিয়া থাকাকালিন আবার খেয়াল করলাম আমার নাম এক ফেক আইডি থেকে পবিত্র কোরআন ও হাদিস এর ব্যাখ্যা দেয়া হচ্ছে, যা আমার আইডি বা পেজ থেকে না। অনুরোধ ভক্তদের বিনীত ভাবে, এটা থেকে বিরত থাকার জন। পৃথিবীর সবাই ভাল থাকুক, এই দোয়া মহান আল্লাহ্ এর কাছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতামিশা সওদাগর
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT