চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুয়া পরিচয়পত্রে শত কোটির টাকার জমি বিক্রি, জানে না জমির মালিক

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৫:১১ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০১৮
অপরাধ
A A
আওয়ামী লীগ নেতা

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বানিয়ে গাজীপুরের কালিয়াকৈর এলাকায় কালিচরণ সাহার শত কোটির টাকার জমি বিক্রি করেছে একটি প্রতারক চক্র। অথচ এ বিষয়ে কিছুই জানেন না জমির মালিক কালিচরণ।

প্রতারক চক্রটি অধিক চাঁন বর্মণ নামের এক বৃদ্ধ ব্যক্তিকে জমির মালিক কালিচরণ সাহা সাজিয়ে প্রায় ১৭ একর জমি দখল করেছে এবং সাত একর জমিও বিক্রি করে দিয়েছে।

বেনামি কোম্পানি খুলে চক্রের দুই সদস্য অবশিষ্ট ১০ একর জমি ব্যাংকে বন্ধক রেখে ২০ কোটি টাকা ঋণের জন্য আবেদন করে ফেঁসে গেছে।

গত ১৭ অক্টোবর রাজধানীর বেইলি রোড থেকে ভুয়া এনআইডি, জমির কাগজপত্র, স্থানীয় চেয়ারম্যানের প্রত্যয়নপত্রসহ প্রতারক চক্রের দুই সদস্য আবুল কাসেম ও জমির উদ্দিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সিরিয়াস ক্রাইম ইউনিট।

ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জসিম উদ্দিন চ্যানেল আই অনলাইনকে বলেন, অধিক চাঁন বর্মণের ছবি দিয়ে কালিচরণ সাহার নামে ভুয়া আইডি কার্ড তৈরি করা হয়। অধিক চাঁন বর্মণকে এক লাখ টাকার চুক্তিতে কালিচরণ সাহা সাজিয়ে জমি আত্মসাৎ করেছে প্রতারক চক্রটি। ভূমি অফিস থেকে কাগজপত্র ঠিক করে ১৭ একর জমির মধ্যে সাত একর জমি মোটা অংকের টাকায় ইতিমধ্যে বিক্রি করে দিয়েছে প্রতারকরা।

এডিসি জসিম জানান, বাকি ১০ একর জমির কাগজপত্র বন্ধক (মর্টগেজ) রেখে ব্যাংক ঋণের আবেদন করা হয়। ঋণ দেয়ার আগে অনুসন্ধানে নেমে ব্যাংকের কর্মকর্তারা কিছু অসঙ্গতি পান। পরে ডিবির অনুসন্ধানে প্রতারক চক্রের ভয়াবহ প্রতারণার চিত্র ধরা পড়ে।

Reneta

মামলার তদন্ত সংশ্লিষ্ট ডিবির কর্মকর্তারা জানান, জিজ্ঞাসাবাদে আসামি দুইজন এ চক্রে জড়িত আরো ৯ জনের নাম বলেছে। জিজ্ঞাসাবাদে কাসেম জানায়, স্থানীয় এক এসিল্যান্ড ভূমি অফিস থেকে জমির প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য দিয়ে সহযোগিতা করেছে, বিনিময়ে তিনি নিয়েছে মোটা অংকের টাকা।

ডিবি জানায়, এ চক্রের সঙ্গে মোশারফ হোসেন, ফয়সাল, মনির, কাজী মঞ্জুরুল ইসলাম, সুশান্ত কুমার সাহা ও সুমন্ত বর্মণ জড়িত।

এডিসি জসিম উদ্দিন বলেন, জমির আসল মালিক কালিচরণ সাহার সন্ধান পাওয়া গেছে। কালিয়াকৈর উপজেলার চাপাইর গ্রামের ১৭ একর জমি বিক্রির বিষয়ে তিনি ও তার পরিবারের সদস্যরা কিছুই জানে না।

এই চক্রের সঙ্গে স্থানীয় প্রভাবশালী ও ভূমি অফিসের অনেকে জড়িত। তাদের অনেকের নাম পাওয়া গেছে। যাচাই-বাছাই করে চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জমি দখলভুয়া এনআইডিসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT