চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভুয়া খবর’ দমন করার উদ্যোগ নিয়েছে ফেসবুক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৬ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

এবার ফেসবুকে ভুয়া খবর ছড়ানো কঠোরভাবে দমন করার উদ্যোগ নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে এমনটা জানিয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

সম্পতি ফেসবুকে ভুয়া খবরের নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে জাকারবার্গ জানান, বিষয়টিকে তারা খুবই গুরুত্বের সাথে নিয়েছেন এবং এই সমস্যা সমাধানে বেশকিছু ব্যবস্থা নিয়েছেন। এই পদ্ধতি প্রযুক্তিগত এবং দর্শনগত সবদিক থেকেই জটিল।

সাম্প্রতিক সময়ে শেষ হওয়া মার্কিন নির্বাচনের সময় প্রচলিত গণমাধ্যমের প্রচার করা আসল খবরের তুলনায় ফেসবুকে ভুয়া খবর বেশি বেশি প্রচার পেয়েছে বলে আলোচনা হয়। সমালোচকেরা অভিযোগ তুলছেন, ডোনাল্ড ট্রাম্পের পক্ষে রাজনৈতিক বিষয়ে নানা ভুয়া খবর প্রকাশ করে মার্কিন নির্বাচনে প্রভাব ফেলেছে ফেসবুক।

Banglabid

তবে তা এক প্রকার পাগলামি বলে উড়িয়ে দিয়ে জাকারবার্গ জানিয়েছেন, ফেসবুককে তিনি সত্যমিথ্যার বিচারক বানাতে চান না, ফেসবুক জুড়ে থাকা এ ধরনের ধাপ্পাবজির পোস্ট সংখ্যায় ‘১ শতাংশেরও কম’।

জাকারবার্গ বলছেন, একজন ব্যবহারকারী কোন ধরনের পেইজ ফলো করেন এবং কারা তার বন্ধু- সে বিষয়টিও তার ফিডে ভুয়া খবরের আধিক্যের কারণ হতে পারে।

ফেসবুক যে অ্যালগরিদম নিয়ে কাজ করে, তাতে প্রাধান্য পায় জনপ্রিয় বিষয়গুলো। ব্যবহারকারী তার বন্ধুদের শেয়ার করা খবরের পোস্টগুলোও সরাসরি নিউজ ফিডে দেখতে পায়। বন্ধুরা ‘লাইক’ দিয়েছেন- এমন খবরও কখনও কখনও ফেসবুকের অ্যালগরিদম স্বয়ংক্রিয়ভাবে নিউজ ফিডে হাজির করে। সত্যিকার অর্থে কোনটা সত্য আর কোনটা নয়- তার পার্থক্য করতে পারে না ফেসবুক অ্যালগরিদম।

Reneta

ফেসবুকের পণ্য ব্যবস্থাপনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট অ্যাডাম মোসেরি স্বীকার করেছেন, ফেসবুকে ভুয়া খবরটিই এখন আসল সমস্যা।

তিনি বলেন, ‘আমরা ফেসবুকের তথ্যকে খুব গুরুত্ব দিয়ে গ্রহণ করি। আমরা প্রকৃত যোগাযোগকে অধিক গুরুত্ব দিই এবং নিয়মিত ফেসবুক ব্যবহারকারীদের কথা শুনি।  নিউজফিডের মধ্যে এ ধরনের ভুয়া খবরের প্রবাহ ঠেকাতে অনেক পদক্ষেপ নিয়েছি। ভুয়া তথ্য শনাক্ত করার দক্ষতা বাড়ানোর বিষয়টিতে আরও গুরুত্ব দিচ্ছে ফেসবুক।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিসিবি একাদশকে ৬ উইকেটে হারাল সিডনি থান্ডার

পরবর্তী

গিনেজ বুকে নাম লেখানোর অপেক্ষায় বিজয় দিবসের সাইক্লিং

পরবর্তী

গিনেজ বুকে নাম লেখানোর অপেক্ষায় বিজয় দিবসের সাইক্লিং

মেসির প্রতি নেইমারের কৃতজ্ঞতা প্রকাশ

সর্বশেষ

‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬

”যুদ্ধের কারণে জ্বালানি ও এলএনজি সংকট”

আগস্ট ২৩, ২০২৬
ছবি: রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ছেলে–মেয়ে (সংগৃহীত)।

একটি গামছা, চারটি মরদেহ: রংপুরে ৪ হত্যার রহস্যে যা বলছে পুলিশ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: স্থানীয় সরকার,  পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান (সংগৃহীত)।

যথাসময়ে হবে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার: বিভাগীয় বাছাই শুরু ৩১ আগস্ট

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT