চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভুল’ সংশোধনে একদিনে ভারতে মৃত্যু ৬ হাজার ১৩৮

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩০ পূর্বাহ্ণ ১০, জুন ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতে শেষ ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর সংখ্যা চোখ কপালে উঠার মতো ঘটনার জন্ম দিয়েছে। দেশটিতে মৃত্যু হয়েছে ৬ হাজার ১৩৮ জনের।

মৃত্যুর এই পরিসংখ্যান পাল্টে দিয়েছে বিহারের অতিরিক্ত ৩ হাজার ৯৭১ জনের মৃত্যু। সেই রাজ্যের সরকার বলছে, কয়েকদিন ধরে এই ৩ হাজার ৯৭১ জনের মৃত্যু হয়েছে বেসরকারি হাসপাতালে, বাড়িতে এবং পথে। তাই তাদেরকে তালিকাভুক্ত করা হয়নি।

অতিরিক্ত এই সংখ্যা বাদ দিলে ভারতে গত ২৪ ঘণ্টায় মূলত মৃত্যু হয়েছে ২ হাজার ১৬৭ জনের।

হিন্দুস্তান টাইমস এর তথ্য মতে, হঠাৎ করেই বিহারে কোভিডে মৃত্যুর হার বেড়ে গেছে ৭২.৮৪ শতাংশ। এত অল্প সময়ের মধ্যে এত দ্রুত মৃত্যু দেখে টনক নড়ে দেশটির স্বাস্থ্যদপ্তরের।

বিহারের ৩৮টি জেলার কোভিডে মৃত্যুর হার যাচাই করে দেখা যায়, গত ১৮ই মে পটনা হাইকোর্টের নির্দেশের পরেই বিহার সরকারের স্বীকার করে নেয়, ৩ হাজার ৯৫১টি মৃত্যু অতিরিক্ত হয়েছে। যেগুলি হিসাবের মধ্যে ছিল না এতদিন। আগের দিন যেখানে মোট সংখ্যা ছিল ৫ হাজার ৪২৪জন, সেখানে পরের দিন ভালোভাবে যাচাই করার পর মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ৯ হাজার ৩৭৫ জনে।

তবে বিহার সরকারের অতিরিক্ত সচিবের দাবি, বেসরকারি হাসপাতালে, হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে, হোম আইসোলেশনে ও কোভিড পরবর্তী ক্ষেত্রে নানা জটিলতার কারণেই তাদের মৃত্যু হয়েছে। সেই হিসাবগুলি আগে ধরা হয়নি।

Reneta

অনন্ত চারটি জেলায় দেখা যাচ্ছে রাতারাতি হিসাব ২২২ শতাংশ বেড়ে গিয়েছে। ভারতের পটনাতে এই হিসাব বেড়েছে ৮৭.৪৮ শতাংশ। ৭ই জুন যেখানে মৃত্যুর সংখ্যা বলা হচ্ছিল ১ হাজার ২২৩ জন সেখানে ৮ই জুন দেখা যাচ্ছে সেই তালিকা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৯৩জন।

এ নিয়ে ভারতে মোট করোনা সংক্রমণের সংখ্যা দাঁড়াল ২ কোটি ৯১ লাখ ৮২ হাজার ৭২ জন। আর মৃত্যু হয়েছে ৩ লাখ ৫৯ হাজার ৬৯৫ জন মানুষের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভারতমৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT