চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুল চিকিৎসায় ঢাবি ছাত্রীর মৃত্যু: আত্মসমর্পণের পর জামিনে ৮ চিকিৎসক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৬ অপরাহ্ণ ২২, মে ২০১৭
স্বাস্থ্য
A A

রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে অবহেলা ও ভুল চিকিৎসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আফিয়া জাহিন চৈতীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করার পর অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহসহ ৮ চিকিৎসককে জামিন দিয়েছেন আদালত।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলমের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন ওই ৮ চিকিৎসক।

ডা. আবদুল্লাহ ছাড়া জামিন পাওয়াদের মধ্যে রয়েছেন- ডা. কাশেম ইউসুফ, ডা. মর্তুজা, ডা. এ এস এম মাতলুবুর রহমান, ডা. মাসুমা পারভীন, ডা. জাহানারা বেগম মোনা, ডা. মাকসুদ পারভীন ও ডা. তপন কুমার বৈরাগী।

সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ মে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী আফিয়া জাহিন চৈতীর মৃত্যু হয়। ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে এমন অভিযোগ এনে ওই দিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাসপাতালে ভাঙচুর চালায়।

ওই ঘটনায় ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী বাদী হয়ে মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেন। পরে হাসপাতাল পরিচালক ডা. এম এ কাশেমকে পুলিশ গ্রেফতার করে। শুক্রবার তিনি এ মামলায় জামিন পান।

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাবি ছাত্রীর মৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিশ্বকাপের উন্মাদনায় অংশ নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ১০, ২০২৬

পর্তুগালের নতুন কোচ হোর্হে জেসুস

জুলাই ১০, ২০২৬

টেলিভিশন সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT