চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভুলে’ চা পাতার বদলে কিটনাশক: ২ শিশুর মৃত্যু, অসুস্থ ৪

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৯ অপরাহ্ন ১২, মার্চ ২০১৭
জনপদ, ঠাকুরগাঁও
A A

এটিএম সামসুজ্জোহা, ঠাকুরগাঁও প্রতিনিধি: চা পাতার বদলে ‘ভুলে’ দানাদার কিটনাশক দিয়ে তৈরি চা পান করে একই পরিবারের ২ শিশুর মৃত্যুসহ ৪ জন অসুস্থ হয়ে পড়েছে। ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের হরিন্দা গ্রামে রোববার মর্মান্তিক এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, সোহান (৭) ও সোহানা (২)। অসুস্থরা হলেন, জমিলা (৫০), সরুফা (৪০), সাবিনা (২৫), সাদিয়া (৫)। অসুস্থদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পারিবারিক সুত্রে জানা গেছে, বাড়িতে মেহমান আসলে হরিন্দা গ্রামের আলাউদ্দিনের স্ত্রী জামেলা (৫০) চায়ে চা পাতা না দিয়ে ভুলক্রমে দানাদার কিটনাশক দিয়ে চা তৈরি করে। সেই চা পরিবারের ৬ জন পান করেন। এ সময় বিষক্রিয়ায় শিশু সোহান (৭) ঘটনাস্থলেই মারা যায়। অসুস্থ হয় আরো ৫ জন। পারিবারের অন্যান্য সদস্যরা অসুস্থদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। পরে হাসপাতালে সোহানা (২) মারা যায়।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রফিকুল হক জানান, সকলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করে নেওয়া হয়েছে।

তবে ঠাকুরগাঁও থানার ওসি মশিউর রহমান ‘শত্রুতাবশত এমনটি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে’ বলে জানান। তাৎক্ষনিকভাবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলো বলেও তিনি জানান।

Jui  Banner Campaign
ট্যাগ: অস্বাভাবিক মৃত্যুমৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT