চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুট্টো-ইয়াহিয়ার বৈঠক আর ষড়যন্ত্র চলে একসাথে

শাকের আদনান শাকের আদনান
৮:২৯ অপরাহ্ণ ২১, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

বাঙালীর গর্বের, গৌরবের মাস মার্চ। এই মাসেই ঘোষিত হয় বাঙালীর স্বাধীনতা, বাংলাদেশ নামের একটি নতুন দেশের স্বাধীনতা। বঙ্গবন্ধুর ডাকে বাঙালী ঝাঁপিয়ে পড়ে মুক্তির মরনপণ লড়াইয়ে। স্মৃতির মনিকোঠা থেকে ১৯৭১-এর মার্চের সেই দিনগুলোকে সবার কাছে তুলে ধরতে চ্যানেল আই সংবাদের আয়োজন, উত্তাল মার্চের এই দিনে।

প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ২৫ মার্চ ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন। রমনার প্রেসিডেন্ট ভবনে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জুলফিকার আলী ভুট্টো বৈঠক করেন। প্রেসিডেন্টের সঙ্গে ওটা বঙ্গবন্ধুর ষষ্ঠ দফা বৈঠক। ভুট্টো সন্ধ্যায় আবার প্রেসিডেন্ট ভবনে নিজের উপদেষ্টাদের নিয়ে ইয়াহিয়া খানের সঙ্গে আলোচনায় মিলিত হন। একদিকে বঙ্গবন্ধুর সঙ্গে বৈঠক আর অন্যদিকে ষড়যন্ত্রের নীলনকশা তৈরিতে ব্যস্ত থাকে ভুট্টো-ইয়াহিয়ারা।

ছাত্র ইউনিয়নের তৎকালীন নেতা মাহবুব জামান বলেন, সেই সময় আমরা যারা ছাত্র ছিলাম তারা পাড়ায় পাড়ায় গিয়ে সবাইকে উদ্বুদ্ধ করে তোলা, প্রতিরোধ গড়া আর যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানী ঢাকার রাজপথে নামে মিছিলের স্রোতধারা। স্বাধীনতা অর্জনের বলিষ্ঠ শপথে জয় বাংলা শ্লোগানে মুখরিত শোভাযাত্রীদের গন্তব্যস্থল বঙ্গবন্ধুর বাস ভবন। সমবেত জনতার উদ্দেশ্যে দৃপ্তকন্ঠে বঙ্গবন্ধু বলেন, সাত কোটি মানুষের মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে।

মাহবুব জামান আরো বলেন, যখন আলোচনাটা ব্যর্থ হলো সেই আলোচনা ব্যার্থর পর যে আক্রমণ সেই আক্রমণের সাথে আমরা প্রস্তত ছিলাম না।

দিনের পর দিন নিস্ফল আলোচনার আড়ালে সামরিক জান্তা আসলে পরিকল্পনা চুড়ান্ত করছিলো বাঙালীর ওপর হামলার প্রস্তুতি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মার্চস্বাধীনতা দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT