চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুটানের প্রধানমন্ত্রী উপভোগ করলেন হাজারও কণ্ঠে বর্ষবরণের গান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৭ পূর্বাহ্ণ ১৪, এপ্রিল ২০১৯
- সেমি লিড, বিনোদন
A A

‘লিভার আয়ুশ চ্যানেল আই হাজারও কণ্ঠে বর্ষবরণ ১৪২৬’ এ সুরের ধারার চেয়ারম্যান রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে হাজারও কণ্ঠে ‘তোমার কাছে এ বর মাগি, মরণ হতে যেন জাগি গানের সুরে’ গানে বরণ করা হয় বাংলা নববর্ষ ১৪২৬। এই সময়ে উপস্থিত ছিলেন ভুটানের প্রধানমন্ত্রী লোতে শেরিং। বর্ণিল এই উৎসবের আয়োজন বসেছে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উন্মুক্ত চত্বরে।

অনুষ্ঠান উদ্বোধনের সময় চ্যানেল আই এর পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ বলেন, ‘ফলে ও ফসলে যেন সমৃদ্ধ হয় নতুন বছরটি।’

এরপর ভুটানের প্রধানমন্ত্রী লোতে শেরিং অনুষ্ঠানে উপস্থিত হন। তাকে বরণ করে নেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ এবং রেজওয়ানা চৌধুরী বন্যা।

অষ্টমবারের মতো চ্যানেল আই ও সুরের ধারার আয়োজনে হাজারো শিল্পীর অংশগ্রহণে পহেলা বৈশাখে সূর্যোদয় থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণ মেতে উঠে ‘লিভার আয়ুশ চ্যানেল আই হাজারও কণ্ঠে বর্ষবরণ ১৪২৬’ অনুষ্ঠানে। অনুষ্ঠানে নেমেছে শিল্পীমনা মানুষের ঢল। সব বয়সী মানুষ এখানে নববর্ষের প্রথম প্রহরটা উদযাপন করতে এসেছে।

শিল্পীদের কণ্ঠে বর্ষবরণের পাশাপাশি আয়োজন করা হয়েছে বৈশাখী মেলার। মেলায় আছে বাঙালির হাজার বছরের ঐতিহ্যের উপাদান দিয়ে সাজানো স্টল। স্টলগুলোর মধ্যে রয়েছে পিঠা-পুলি, মাটির তৈরি তৈজস, বেত, কাঁথা, পিতল, পাট ও পাটজাত দ্রব্যের নানা জিনিসপত্রসহ রকমারি পণ্যের স্টল।

সহস্র কণ্ঠে বর্ষবরণের নেতৃত্বে আছেন প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী ও সুরের ধারার চেয়ারম্যান রেজওয়ানা চৌধুরী বন্যা। পহেলা বৈশাখের ভোর সাড়ে ৫টা থেকে অনুষ্ঠানটি চ্যানেল আইয়ের পর্দায় এবং চ্যানেল আই ভেরিফায়েড ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে ।

অনুষ্ঠানটির টেলিকম পার্টনার রবি, প্রিন্ট মিডিয়া পার্টনার আনন্দ আলো ও সাপ্তাহিক, রেডিও পার্টনার রেডিও ভূমি, অনলাইন পার্টনার চ্যানেল আই অনলাইন এবং অ্যাভিয়েশন পার্টনার ইমপ্রেস অ্যাভিয়েশন লিমিটেড।

ট্যাগ: লিড বিনোদনহাজারও কণ্ঠে বর্ষবরণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুমিল্লায় কিশোরীকে ধর্ষণ, ইমাম গ্রেপ্তার

পরবর্তী

জীর্ণকে পেছনে ফেলে সম্ভাবনার নতুন বৈশাখ

পরবর্তী
বৈশাখ-নতুন বছর-বাংলা নববর্ষ

জীর্ণকে পেছনে ফেলে সম্ভাবনার নতুন বৈশাখ

বাংলা নববর্ষে নান্দনিক গুগল ডুডল

সর্বশেষ

মিয়ামির ৭ গোলে মেসিই করলেন ৪টি

আগস্ট ৩০, ২০২৬

অপরাধ দমনে হাউজিং সোসাইটির নেতাদের সঙ্গে র‍্যাবের টাউন হল মিটিং

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভে পুলিশ সদস্যকে মারধর, সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ

আগস্ট ৩০, ২০২৬

শুল্কমুক্ত ডুপ্লেক্স বোর্ড চোরাচালানের চেষ্টা, ১০ ট্রাক আটক

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT