চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুটানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫২ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শংকর বাংলাদেশে ১৮ ঘণ্টার ঝটিকা সফর শেষে আজ ভুটানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

বাসস জানিয়েছে, আজ সকাল সাড়ে আটটায় বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধু কুর্মিটোলা থেকে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ভুটানের উদ্দেশে যাত্রা করেন।

এ সময় ঘাঁটি বঙ্গবন্ধুতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তাকে বিদায় জানান। এ সময় বিমান বাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী উপস্থিত ছিলেন।

জয়শংকর গত বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশে আসেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন। সফরকালে জয়শংকর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে কোন সুবিধাজনক সময়ে ভারত সফর করার জন্য সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

জয়শংকর বলেন, তার এই সফরের লক্ষ্য হচ্ছে নয়াদিল্লী এবং ঢাকার মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক অগ্রগতি আরো জোরদার করা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাভারতের পররাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বিয়ে করার ইচ্ছে আছে?’ ভক্তের প্রশ্নে যা বললেন কারিশমা

পরবর্তী

অ্যান্ডারসন-ব্রডকে টেস্ট দলে ফেরাতে চান স্টোকস

পরবর্তী

অ্যান্ডারসন-ব্রডকে টেস্ট দলে ফেরাতে চান স্টোকস

রাষ্ট্রপতি যাবেন সাজেক ভ্যালি, ৬ দিন বন্ধ থাকবে সব রিসোর্ট

সর্বশেষ

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT