চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভীমরুলের কামড়ে প্রাণ গেলো তিন শিশুর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪২ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

দিনাজপুরের বীরগঞ্জে ভীমরুলের কামড়ে আপন ৩ বোনের মৃত্যু হয়েছে। এতে গুরুতর
আহত হয়েছেন তাদের মা। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার ১ নং শিবরামপুর
ইউপি’র আরাজী লস্করা গ্রামে ঘটনাটি ঘটে।

মোহাম্মদ ইসলামের দুই শিশু কন্যা নূরজাহান (৭) ও ফারজানা (৫) বাড়ির পাশের বাঁশ ঝাড়ের কাছে খেলতে খেলতে বাঁশ গাছ ধরে ঝাঁকি দেয়। এতে বাঁশ ঝাড়ে থাকা ভীমরুলের চাক ভেঙ্গে যায়। এরপরই ভীমরুল এসে নূরজাহান ও ফারজানাকে কামড় দেয়। তাদের চিৎকারে বাড়ির ভেতর থেকে শিশুদের মা তানজিনা (৩৩) তার কোলের ১১ মাসের শিশু কন্যা মিমকে নিয়ে দৌড়ে এসে দুই মেয়েকে বাঁচানোতে কাপড় দিয়ে ঢেকে দেয়।

তখন ভীমরুল মা তানজিনা এবং মিমকেও কামড় দেয়। ঘটনাস্থলেই নূরজাহান ও ফারজানার মৃত্যু হয়।  

মুমূর্ষু অবস্থায় মা তানজিনা ও মিমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ রোববার ভোরে শিশুটির মৃত্যু হয়। মা সংজ্ঞাহীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আক্কাস আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি বড়ই দুঃখজনক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভীমরুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT