চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিয়েতনামে ২৭ বাংলাদেশি দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে: পররাষ্ট্র মন্ত্রণালয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৯ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২০
বাংলাদেশ
A A

ভিয়েতনামে আটকে পড়া ২৭ জন বাংলাদেশি নাগরিক দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করেছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ভিয়েতনামে বাংলাদেশ মিশন নিশ্চিত করেছে যে, ২৭ বাংলাদেশি মানব পাচারের শিকার হয়ে হ্যানয়ের একটি হোটেলে অবস্থান করছে। সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে দেশের বিরুদ্ধে কথাবার্তা বলছে, যা দেশের ভাবমূর্তি নষ্ট করতে সহায়ক।

সেখানে কীভাবে তারা ভাবমূর্তি নষ্ট করছে তার ব্যাখ্যা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, ভিয়েতনামে বিদেশি কর্মীদের কাজের সুযোগ সীমিত। যদিও মানবপাচারের শিকার এই বাংলাদেশিরা ভিয়েতনাম হয়ে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা এশিয়ার অন্য কোনো উন্নত দেশে যেতে চেয়েছিলেন। ২ জুলাই আটকে পড়া বাংলাদেশিদের জন্য একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছিল সরকার। যে ফ্লাইটে ১১ জন বাংলাদেশি ফিরে আসলেও ২৭ জন নাগরিক ফেরেনি। তাদের দাবি ছিল, তাদের বিমান ভাড়া সরকারকে বহন করতে হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তাদের এই দাবি অযৌক্তিক। অবৈধ কোনো কর্মীকে দেশে ফিরিয়ে আনার জন্য বিমান ভাড়া সরকার বহন করে না, নিজেদেরকে বহন করেই আসতে হবে। কোনো কোনো ক্ষেত্রে কর্মীদের ভাড়া নিজ নিজ কোম্পানি বহন করে। কিন্তু ভিয়েতনামে আটকে পড়াদের কাজের ভিসা নেই। তারা পর্যটক হিসেবে সেখানে গিয়েছে!

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, ২ জুলাই বিশেষ ফ্লাইটে সরকারি খরচে আসতে না পেরে পরদিন তারা ভিয়েতনামের বাংলাদেশ মিশনে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করে, যা আন্তর্জাতিক ও ভিয়েতনামের স্থানীয় আইনের লংঘন। তাদের কিছু বলার থাকলে সুশৃঙ্খলভাবে বলতে পারতেন। কিন্তু জোরপূর্বক প্রবেশের চেষ্টার মাধ্যমে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন তারা। তার ওপর তাদের দাবি না মানলে বিদেশের সব বাংলাদেশ মিশনে বিশৃঙ্খলা ঘটানো হবে বলে হুমকি দিচ্ছন সামাজিক যোগাযোগ মাধ্যমে। লাইভে এসে দেশের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। কোনো বন্ধু দেশে আটকে পড়া নাগরিকদের এমন কর্মকাণ্ড অগ্রহণযোগ্য।

Reneta

মন্ত্রণালয় বলছে, বাংলাদেশ সম্প্রতি যেখানে যুক্তরাষ্ট্রের মানবপাচার প্রতিবেদনে এক ধাপ অগ্রগতি লাভ করেছে, সেখানে  তাদের এমন কর্মকাণ্ডে বাংলাদেশের ভামূর্তি নষ্ট করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পররাষ্ট্র মন্ত্রণালয়ভিয়েতনামমানবপাচার
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT