চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিয়েতনামে প্রথমবারের মতো শুভেচ্ছা সফরে নৌবাহিনীর জাহাজ প্রত্যয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৮ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলাদেশ নৌ বাহিনীর জাহাজ ‘বিএনএস প্রত্যয়’ এক শুভেচ্ছা সফরের অংশ হিসেবে ভিয়েতনামের হো চি মিন শহরের সায়গন বন্দরে পৌঁছেছে।

বাংলাদেশের কোন নৌবাহিনী জাহাজের এটাই সর্বপ্রথম শুভেচ্ছা সফর। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে ভিয়েতনামের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

এতে বলা হয়, ভিয়েতনাম কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিএনএস প্রত্যয়কে স্বাগত জানায়। বিএনএস প্রত্যয়ের কমান্ডিং অফিসার মির্জা মো. মেহেদী হাসানসহ নৌবাহিনীর ২৩ জন অফিসার ও ১১৬ জন নাবিক এ সফরে রয়েছেন।

বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ, দূতাবাসের অন্যান্য কর্মকর্তাগণ সায়গন বন্দরে উপস্থিত থেকে প্রত্যয়কে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এসময় ভিয়েতনামের নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের (হো চি মীন সিটির) কর্মকর্তা, পিপলস কমিটির প্রতিনিধিবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বক্তব্যে রাষ্ট্রদূত সামিনা নাজ বলেন, এই সফর বিনিময়ের ফলে দুই দেশের মধ্যে এক নতুন দিগন্তের সূচনা হলো। এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তথা দুই দেশের সামরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও গভীরতর হবে। 

ভিয়েতনামের গণমাধ্যমেও এ সফর গুরুত্ব দিয়ে প্রচারিত হয়।

Reneta

সফরকালে প্রত্যয়ের কমান্ডিং অফিসার ও সিনিয়র প্রতিনিধিবৃন্দ এবং দূতাবাসের প্রতিনিধিগণ ভিয়েতনামের প্রতিনিধিদের সাথে আলোচনা ও সৌজন্য সাক্ষাৎ করবেন। ১১ এপ্রিল ভিয়েতনাম বন্দর ছেড়ে যাবে বিএনএস প্রত্যয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভিয়েতনাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT