চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিয়েতনামে ঐতিহাসিক সফরে মার্কিন রণতরী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫১ অপরাহ্ণ ০৫, মার্চ ২০১৮
আন্তর্জাতিক
A A
ভিয়েতনাম-মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার

ঐতিহাসিক এক সফরে ভিয়েতনামে পৌঁছেছে মার্কিন রণতরী (এয়ারক্রাফট ক্যারিয়ার) কার্ল ভিনসন। ভিয়েতনাম যুদ্ধের অবসানের পর এই প্রথম এত বড় আকারের কোনো মার্কিন জাহাজ দেশটির জলসীমায় ঢুকল।

পারমাণবিক শক্তি পরিচালিত এই ক্যারিয়ার ভিয়েতনামের বন্দর নগরী দানাং-এর উপকূলে নোঙর করেছে। এই উপকূলেই ভিয়েতনাম যুদ্ধের সময় মার্কিন বাহিনী প্রথম এসে পৌঁছেছিল। সেই দিক থেকে স্থানটির প্রতীকী গুরুত্ব দু’দেশের কাছেই অনেক বেশি।

আর এ কারণেই দানাং উপকূলকে বেছে নেয়া হয়েছে কার্ল ভিনসনের পৌঁছানোর জন্য। যুক্তরাষ্ট্র ও ভিয়েতনাম জানিয়েছে, দু’দেশের মধ্যকার সামরিক সম্পর্ক বৃদ্ধির দৃষ্টান্ত হিসেবে এই সফরের আয়োজন।

তবে বিশ্লেষকদের মতে, এটাই একমাত্র উদ্দেশ্য নয়। দক্ষিণ চীন সাগর নিয়ে সৃষ্ট বিতর্কের ব্যাপারে চীনকে সতর্কবার্তা পাঠানোও মার্কিন রণতরী পাঠানোর অন্যতম উদ্দেশ্য।

কিছুদিন আগে চীন তার নতুন বছরের সামরিক বাজেটের ঘোষণা দিয়েছে ১.১১ ট্রিলিয়ন ইউয়ান, যা গত বছরের বাজেটের চেয়ে ৮ শতাংশ বেশি। দক্ষিণ চীন সাগরে শক্তি বাড়ানো এর অন্যতম প্রধান কারণ।

চীন প্রায় পুরো দক্ষিণ চীন সাগরকেই নিজেদের এলাকা বলে দাবি করে আসছে। এমনকি এর মধ্যে অন্যান্য দেশের নিজ এলাকা বলে দাবি করা খাড়ি এবং দ্বীপও রয়েছে। দক্ষিণ চীন সাগরে থাকা ভিয়েতনামের প্যারাসেল এবং স্প্র্যাটলি দ্বীপপুঞ্জও এই বিতর্কিত দাবির মধ্যে পড়েছে।

Reneta

তার রেশ ধরেই এই সফর আয়োজন করা হয়েছে বলে মনে করছেন অনেকে।

তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভিয়েতনামের সামরিক সম্পর্ক বাড়লেও তাতে অনেক সীমাবদ্ধতা রয়েছে।চীন ওই অঞ্চলের আঞ্চলিক সুপার পাওয়ার এবং ভিয়েতনামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সহযোগী।

তাই মার্কিন রণতরীর সফর বিষয়ক বার্তাকে অনেক সচেতনভাবে জানাতে হচ্ছে ভিয়েতনামকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভিয়েতনামভিয়েতনাম যুদ্ধলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

বসবাস অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার উত্তরণ জরুরি: প্রধানমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

আপিল চলাকালে কেনেডি সেন্টারে ট্রাম্পের নাম না রাখার নির্দেশ বহাল

জুলাই ৯, ২০২৬

বিমানভাড়া ও জ্বালানির মূল্যবৃদ্ধিতে যুক্তরাষ্ট্রে গ্রীষ্মকালীন ভ্রমণে মন্দা

জুলাই ৯, ২০২৬

দুই মিনিটেই কৌতূহল বাড়ালো ‘মাস্তুল’!

জুলাই ৯, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় অস্থির মধ্যপ্রাচ্য, যুদ্ধবিরতি টিকবে তো?

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT