চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিয়ারিয়ালের কাছে হেরেই বসল রিয়াল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৩ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

লা লিগায় আগের ম্যাচেই সেল্টা ভিগোর বিপক্ষে ২-২ গোলে ড্র করে পয়েন্ট খোয়াতে হয়েছে। সেই জ্বালা না মিটতেই রিয়াল মাদ্রিদের ক্ষতে নুনের ছিটা দিল ভিয়ারিয়াল। ঘরের মাঠে শেষ দুই ম্যাচে জয়শূন্য জিনেদিন জিদানের দলকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে পয়েন্ট টেবিলের পাঁচে থাকা ‘ইয়েলো সাবমেরিন’রা।

শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে জিতে ১৮ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এসেছে ভিয়ারিয়াল। এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৩২, আছে চতুর্থ স্থানেই। আর ১৮ ম্যাচে ৪৮ পয়েন্টে সবার উপরে বার্সেলোনা।

নিজেদের মাঠে রিয়ালের শুরুটা হতে পারতো অন্যরকম। ১৪ মিনিটে রোনালদোর মাথা ছোঁয়া বল বেল জালে জড়ালেও অফসাইডের কারণে রেফারি গোল বাতিল করে দেন। পরে একেরপর এক আক্রমণ শানিয়ে গেছে স্বাগতিকরা।

শতকরা ৫৭ শতাংশ বলের দখল রাখার পরও গোল না পাওয়ার বড় কারণ ভিয়ারিয়াল গোলরক্ষক সার্জিও আসেঞ্জো। লস ব্লাঙ্কোসদের বেশিরভাগ আক্রমণ আটকে গেছে এই গোলরক্ষকের দেয়ালে।

ম্যাচের ১৮ মিনিটে মার্সেলোর দূরপাল্লার শট ফিরিয়ে দিয়েছেন। ২৩ মিনিটে রোনালদোকে গোলবঞ্চিত করেছেন। এমনকি বিরতিতে যাওয়ার আগের মিনিটেই ইস্কোর দেয়া পাস থেকে রোনালদোর আলতো ভলিও দারুণভাবে আটকে গেছে আসেঞ্জোর গ্লাভসে।

মধ্যবিরতি থেকে ফিরে আবার খেই হারিয়েছে রিয়ালও। বেশিরভাগ সময় বলের আদান-প্রদান হয়েছে লক্ষ্যহীন। রোনালদো-ইস্কোদের কোন শটই প্রতিপক্ষকে ঘাবড়ে দিতে পারেনি। আর যা লক্ষ্যে গেছে সব আটকে গেছে আসেঞ্জোর কাছে।

Reneta

পরে বেশিরভাগ সময়ে রিয়ালের আক্রমণ ফেরানোর কাজে ব্যস্ত থাকলেও সুযোগ এসেছে ভিয়ারিয়ালেরও। ৪৬ মিনিটে ডেনিস চেরিসেভের আলতো ছোঁয়া বল চলে গেছে বার ছুঁয়ে।

এলোপাথাড়ি ফুটবলে ম্যাচ যখন এগোচ্ছে গোলশূন্য ড্রয়ের দিকে, তখনই স্বাগতিক দর্শকদের দীর্ঘশ্বাস লম্বা করেছেন পাবলো ফোরনালস। গোলের জন্য মরিয়া হয়ে নিজেদের অর্ধ খালি করে উপরে উঠে গিয়েছিলেন রিয়ালের ডিফেন্ডাররা। সেই সুযোগে ৮৭ মিনিটে নিজেদের ডি-বক্স থেকে দারুণ এক কাউন্টার অ্যাটাক শানায় ভিয়ারিয়াল। পুরো মাঠ দৌড়ে চেরিসেভের নেয়া শট রিয়াল গোলরক্ষক কেইলর নাভাস ফিরিয়ে দিলেও ফিরতি চেষ্টায় আলতো ভলি করে স্বাগতিকদের স্তব্ধ করে দেন ফোরনালস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সদস্যপদ’ টিকিয়ে রাখতে কমনওয়েলথ গেমসে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬

সংসদে ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT