চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিসির বাসায় হামলাকারীরা পেশাদার: ডিএমপি কমিশনার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৯ অপরাহ্ন ১২, এপ্রিল ২০১৮
বাংলাদেশ
A A
কোটা সংস্কার আন্দোলন-ভিসির বাসভবন-উপাচার্যের বাসা

তছনছ হয়ে যাওয়া ভিসির বাসভবন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) বাসায় হামলাকারীরা পেশাদার লোক বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া। তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ঢাবির উপাচার্যের বাসভবনে হামলাসহ গত ৩ দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে তা অনাকাঙ্ক্ষিত। হামলাকারীরা যেভাবে হামলা চালিয়ে সিসিটিভি ক্যামেরা ভেঙে, হার্ড ডিস্কের বক্স ভেঙে দিয়েছে এতে বোঝা যায় হামলাকারীরা পেশাদার।

তবে কেউই আইনের ঊর্ধ্বে নয় উল্লেখ করে ডিএমপি কমিশনার প্রকৃত অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দেন।

গত ৮ এপ্রিল দিবাগত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন তছনছের ঘটনায় অভিযোগ ওঠে, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা এ কাজ করেছে।

শুধু তাই নয়। অভিযোগ ওঠে, চারুকলার ভেতরেও আক্রমণ চালিয়েছে তারা। নষ্ট করে দিয়েছে মঙ্গল শোভাযাত্রার সরঞ্জাম।

Reneta

উপাচার্যের বাসভবনের কর্মচারীরা জানান, আন্দোলনকারীরা গেরিলা কায়দায় মুখোশ পরে বাসভবনে ঢুকে ভাঙচুর ও লুটপাটও চালায়।

আরও বলা হয়, ভিসির বাসার সামনের কাঁটাতার ভেঙে আন্দোলনকারীরা ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। ভিসির বেডরুম, কিচেন, বাথরুমসহ অফিসের সবকিছু ধ্বংস করে তারা। পরে তারা সেখানে আগুন ধরিয়ে দেয়।

পরদিন সংবাদ সম্মেলন করে ভিসি ভবনে হামলার দায় অস্বীকার করে এর নিন্দা জানায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। হামলার নিন্দা জানিয়ে এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করার দাবি জানায় আন্দোলনে নেতৃত্ব দেয়া সংগঠনটি ।

ওই ঘটনায় সোমবার রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

মঙ্গলবার সকালে ভিসি ভবন পরিদর্শনকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের ওপর ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সংসদে তার বক্তব্যে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন।

Jui  Banner Campaign
ট্যাগ: কোটা সংস্কার আন্দোলনঢাবি ভিসিলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

দ্য ওয়াশিংটন পোস্টের প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উইল লুইস, ছবি: সংগৃহীত।

গণছাঁটাইয়ের পরই পদত্যাগ করেছেন ওয়াশিংটন পোস্টের সিইও উইল লুইস

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটগ্রহণ কেন্দ্র ধূমপানমুক্ত রাখার নির্দেশ ইসির

ফেব্রুয়ারি ৮, ২০২৬

পাকিস্তানের কাছে ভারত ম‍্যাচ বয়কটের ব্যাখ্যা চেয়েছে আইসিসি

ফেব্রুয়ারি ৮, ২০২৬

ভোটের মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

ফেব্রুয়ারি ৮, ২০২৬

পরকীয়ায় জড়িয়ে সাড়ে ৩ বছরের শিশু কন্যাকে হত্যা করল মা

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT