চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত অহিংস আন্দোলন চলবে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৬ অপরাহ্ন ২৭, জানুয়ারি ২০২২
- সেমি লিড, শিক্ষা
A A

শাবিপ্রবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগ না করা পর্যন্ত হলে অবস্থান করে অহিংস আন্দোলন চলমান রাখার কথা  জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার দিবাগত রাত ১১ টায় ক্যাম্পাসে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান শিক্ষার্থীরা।

প্রধান ফটক ও উপাচার্যের বাসভবনের সামনের অবরোধ তুলে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে ক্যাম্পাসে আন্দোলন এখন থেকে চলবে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে গত ১৩ জানুয়ারি রাত থেকে তার পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন ওই হলের কয়েক’শ ছাত্রী।

সেই আন্দোলনের এক পর্যায়ে জাফরিন আহমেদ পদত্যাগ করেন। এর মধ্যেই শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা চালানোর অভিযোগ উঠে। নতুন দাবি যুক্ত করে আন্দোলন চালিয়ে যেতে থাকেন শিক্ষার্থী।

এরই মধ্যে গত ১৬ জানুয়ারি আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা।

Reneta

পরে পুলিশ তাকে উদ্ধার করতে গেলে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। লাঠিচার্জ, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে আইআইসিটি ভবন থেকে উপাচার্যকে উদ্ধার করে পুলিশ।

ওই ঘটনার পর অজ্ঞাত কয়েক’শ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। সেই মামলা প্রত্যাহার এবং উপাচার্যের পদত্যাগের নতুন দাবিতে গত বুধবার ১৯ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত টানা ৭ দিন আমরণ আন্দোলন অব্যাহত রাখেন ২৮ জন শিক্ষার্থী।

গতকাল বুধবারে বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মুহম্মদ জাফর ইকবালের অনুরোধে সাত দিন পর অনশন ভাঙেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপরই তারা অহিংস আন্দোলনের ঘোষণা দেন।

 

Jui  Banner Campaign
ট্যাগ: শাবিপ্রবিশাবিপ্রবি আন্দোলনশাবিপ্রবি উপাচার্য
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ডের ম্যাচে আফগানদের হারাল নিউজিল্যান্ড

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি:ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাটে নিজ নির্বাচনী পথসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‘হ্যাঁ’ ভোটে সিল দিতে বললেন মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচনকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং সীমিত করার সিদ্ধান্ত

ফেব্রুয়ারি ৮, ২০২৬

ভুয়া ফটোকার্ড ও এআই বিভ্রান্তি থেকে দূরে থাকার অনুরোধ সাবিলার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপ একাদশ: নেই বাংলাদেশের কেউ, ভারত-ইংল্যান্ডের ৬

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT