চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভিলেন’ হয়ে ফিরছেন অঙ্কুশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৫ অপরাহ্ণ ২২, জুন ২০১৮
বিনোদন
A A

অনেকদিন ধরে মুক্তি পাচ্ছে না ওপার বাংলার নায়ক অঙ্কুশের কোনো ছবি। কারণ, দীর্ঘদিন তিনি মুম্বাই-এ বিরতিতে ছিলেন। এই নায়ক দাবি করছেন, তিনি লুক পরিবর্তন করার জন্যই স্বেচ্ছায় বিরতি নিয়েছিলেন। নিজেকে নতুন করে গড়েছেন।

এবার জনপ্রিয় এই নায়কের ভক্তদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। অঙ্কুশ ফিরছেন, সঙ্গে বাড়তি চমক থাকছে। এই ডান্সিং স্টার ধরা দেবেন ‘ভিলেন’ চরিত্রে।

কলকাতার শীর্ষ একটি গণমাধ্যম জানাচ্ছে, বাবা যাদবের পরিচালনায় আগামী ১৫ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ‘ভিলেন’ ছবির শুটিং। ওই ছবি দিয়ে অঙ্কুশ আবার ফিরছেন। ‘ইডিয়েট’-খ্যাত এই নায়কের ভাষ্য, এটা আমার ইমেজ চেঞ্জিং ছবি। অনেকরকম ছবি বা নেক্সট ডোর বয় ইমেজে শেষ কয়েকটা ছবিতে আমাকে দেখেছেন দর্শক।

কিন্তু এবার যে ধরনের কাজ করতে যাচ্ছি, আমি আগে সেটা করিনি। অনেক শেড রয়েছে। এটা একটা ক্রাইম থ্রিলার। অঙ্কুশ বলছেন, টলিউডের ফাইনেস্ট ক্রাইম থ্রিলার ছবি হবে ‘ভিলেন’।

কোরিওগ্রাফার হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর এখন পরিচালক হিসেবেও টলি পাড়ার নিজস্ব জায়গা তৈরি করে ফেলেছেন বাবা যাদব। তিনি বলেন, ছবিটা কমন নয়। আলাদা ফ্লেভার পাবেন দর্শক। অনেক টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে। অঙ্কুশের সঙ্গে মিমি কাজ করছেন। তবে আরও একজন নায়িকা রয়েছেন। তার খোঁজ চলছে এখনও।

টলিউডের অন্দর মহলের খবর, এই ছবি দিয়ে শুধু নায়ক নয়, ভিলেন হিসেবেও দেখা যাবে অঙ্কুশকে। তবে ক্রাইম থ্রিলার বলে এখনই ছবির গল্প নিয়ে বেশি কিছু বলতে নারাজ টিম ‘ভিলেন।’ ছবির চিত্রনাট্য লিখেছেন রমন জানওয়াল। কনসেপ্টও তার। মুম্বাইতে আব্বাস মাস্তানের সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে রমনের। তবে বাংলায় এই প্রথম কাজ করছেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অঙ্কুশ হাজরাবাবা যাদবমিমি চক্রবর্তী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি পৌঁছেছেন প্রায় ৩৭ হাজার হজযাত্রী, ৬ জনের মৃত্যু

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোড কার্যক্রম শুরু আজ

এপ্রিল ২৮, ২০২৬

‘শুভর মতো কষ্ট ইন্ডাস্ট্রিতে কেউ করেছে বলে আমার মনে হয় না’

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আদালতের রায়ে ২০২৯ পর্যন্ত আমার মেয়াদ আছে: মেয়র শাহাদাত হোসেন

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT