চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিপি নুরকে মধ্যরাতে আবারও তুলে নিয়ে ছেড়ে দিল পুলিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৬ পূর্বাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, অপরাধ
A A

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মধ্যরাতে ডাকসু’র সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে আবারও হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ। পরে আবারও তাকে ছেড়ে দেওয়া হয়।

সোমবার রাত ১১.৪৫ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পিছনের গেট থেকে গোয়েন্দা পুলিশের একটি দল নুরকে তাদের হেফাজতে নিয়ে একটি গাড়িতে তুলে নেয়।

এসময় গোয়েন্দা পুলিশ ঢাকা মেডিক্যাল-এর পকেট গেট দিয়ে গাড়িতে তুলে নুরকে নিয়ে বেরিয়ে যাওয়ার সময় নুরের সমর্থকরা সেই গাড়িতে বাধা সৃষ্টির চেষ্টা করেন। একপর্যায়ে পুলিশ নুরকে নিয়ে হাসপাতাল ত্যাগ করে।

সোমবার রাতে ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে চ্যানেল আই অনলাইন বলেন: ‘নুরকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে। তাকে অফিসিয়ালি ছেড়ে দেওয়া হয়েছে। যেহেতু সে অসুস্থ তাই চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নেওয়া হয়েছিল। অসুস্থতার কারণে তাকে পৌঁছে দেওয়ার জন্যে ডিবির গাড়িতে নিয়ে যাওয়া হয়।’

গোয়েন্দা পুলিশ জানায়: ছেড়ে দেওয়ার অফিসিয়াল ফর্মালিটির জন্যে নূরকে আবার ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে রাত পৌনে একটার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।

রাতে ডিবি অফিস থেকে বেরিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নুরুল হক নুর বলেন, আমাদের উপর অতর্কিত হামলা করা হয়েছে। মারধরের কারণে অনেকেই অসুস্থ হয়েছেন। পরে মুচলেকা নিয়ে আমাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা জানিনা কেন গ্রেপ্তার করা হলো আর কেন ছাড়া হলো।

Reneta

তিনি বলেন, রাষ্ট্রযন্ত্রের কোনো অঙ্গের সঙ্গে কারো মিল নাই, কাজে-কর্মে মিল নাই। এ কারণে একজনে মারে, একজনে গ্রেপ্তার করে, আর আরেকজনে ছাড়ে, এটাই চলছে।

এই যে আজ আমরা মার খেলাম, আমরা তো কোন অপরাধী না। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলনটা শেষ করে আসছিলাম। কিন্তু কোনোরকম উস্কানি ছাড়াই পুলিশ আক্রমণ করলো। আসলে আমরা বুঝি নাই, কী কারণে আমাদের ধরে আনা হলো, আর কী কারণে ছাড়া হলো।

এর আগে অসুস্থতার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নুরকে চিকিৎসা দেওয়া হয়।

সেখানকার আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন চ্যানেল আই অনলাইনকে জানান: ভিপি নুরসহ মোট চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে ভিপি নুরের বেশ কয়েকটি এক্সরে করা হয়েছে। সেগুলোর রিপোর্ট ভালো আছে।

তিনি বলেন: তাদের ভর্তির প্রয়োজন হবে না। এদের মধ্যে সোহরাব নামে একজনের মাথায় আঘাত রয়েছে। তবে সেটা গুরুতর নয়। নুরসহ ৪ জন স্টাবল আছেন। 

সোমবার সন্ধ্যায় মৎস্য ভবন এলাকা থেকে নুরুল হক নুরকে প্রথমে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর নুরকে ডিবি কার্যালয়ে নেয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন তখন বিষয়টি নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে বলেন: নুরসহ কয়েকজন মৎস্য ভবনের সামনে বিক্ষোভ করছিলেন। তাদের মিছিলে বাধা দিলে তারা পুলিশের ওপর হামলা চালায়। এসময় ভিপি নুরসহ সাতজনকে আটক করা হয়েছে। নুরের বিরুদ্ধে লালবাগ থানায় ধর্ষণ মামলা তো আছেই, সঙ্গে পুলিশের ওপর হামলায়ও তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে রোববার রাতে লালবাগ থানায় নুরসহ ছয়জনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন ঢাবি’র এক ছাত্রী।

এ মামলার আসামিরা হলেন: হাসান আল মামুন, নাজমুল হাসান, নুরুল হক নূর, মো. সাইফুল ইসলাম, নাজমুল হুদা ও আবদুল্লাহ হিল বাকি।

এদের মধ্যে হাসান আল মামুন ও নুরের বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগ আনা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভিপি নুর
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌদি লিগে কার্যকর রোনালদো, বিশ্বকাপের জন্য নয়: রোনাল্ডো

জুলাই ১৮, ২০২৬

ফাইনালে থাকছেন ট্রাম্প, চ্যাম্পিয়নদের তুলে দেবেন ট্রফি

জুলাই ১৮, ২০২৬

চার গুণীজনকে নিয়ে চ্যানেল আইয়ে বিশেষ আয়োজন

জুলাই ১৮, ২০২৬

পরিবেশ দূষণ রোধে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

জুলাই ১৮, ২০২৬

রাজধানীর মতিঝিল-সবুজবাগ এলাকার শীর্ষ সন্ত্রা/সী তানিম রেজা বাপ্পিকে ৪ সহযোগীসহ গ্রে/প্তার

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT