চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিন্ন আমেজে পবিত্র ঈদুল ফিতর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৮ পূর্বাহ্ণ ২৫, মে ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
ঈদ

মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর এবার ভিন্ন আমেজে উদযাপিত হচ্ছে। করোনাভাইরাসের কারণে প্রথমবারের মতো রাজধানীর হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে হয়নি দেশের প্রধান ঈদ জামাত। ময়দান বা খোলা জায়গার পরিবর্তে এবার নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে সব মসজিদে। সরকারের নির্দেশনা মেনে মুসল্লিরা ঈদের জামাত আদায় করেছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে।

নামাজ আদায়ের জন্য সরকারের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল কয়েক দফা নির্দেশনা। তা মেনেই মুসল্লিরা জামাতে শরিক হতে হাজির হয়ে যান মসজিদে। উদ্দেশ্য ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করা। কিন্ত চিরচেনা সেই উৎসবের আমেজ ছিলো অনেকটাই অনুপস্থিত।

ভোরের আলো ফোটার পর থেকেই রাজধানীর নানা প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা আসতে থাকেন মসজিদে, তবে করোনার কারণে তাদের মুখে মাস্ক ও হাতে ছিলো গ্লাভস। কেউ কেউ পরে আসেন সুরক্ষা পোশাকও। সুরক্ষার জন্য মসজিদের প্রতিটি প্রবেশ পথেই ছিল জীবাণুনাশক প্রবেশদ্বার। ছিলো নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থাও।

মুসল্লিরা সরকারের নির্দেশনা মেনেছেন কিনা তাও তদারকি করেছে মসজিদ কর্তৃপক্ষ। সামাজিক দূরত্ব মেনে মসজিদে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করেন মুসল্লিরা। নামাজের আগে দেওয়া বয়ানে ঈদের অন্তর্নিহিত তাৎপর্যের সাথে বৈশ্বিক মহামারির বিষয় তুলে ধরেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান।

সিনিয়র পেশ ইমাম ইমামতিতে শুরু হয় জামাত। জামাতে অংশ নেন সর্বস্তরের মানুষ। তবে এবার কাঁধে কাঁধ মিলিয়ে নয় দূরত্ব বজায় রেখে ৬ তাকবিরে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন মুসল্লিরা।

খুতবা শেষে মুসলিম উম্মাহ দেশ ও মানুষের মঙ্গল কামনা এবং করে মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণ মানুষ। মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকালে কান্নায় ভেঙ্গে পড়েন অনেকে।

Reneta

মোনাজাত শেষে একে অন্যের সাথে কোলাকুলি কিংবা হাত মেলানো থেকে বিরত ছিলেন মুসল্লিরা। কেউ কেউ দূরত্ব বজায় রেখে বিনিময় করেছেন করে ঈদের শুভেচ্ছা।

করোনার কারণে শিশুদের মসজিদে না আনার জন্য নির্দেশনা থাকায় ছিলো না তাদের উপস্থিতি। তাই দেখা মেলেনি ঈদের নামাজে অংশ নেয়ার জন্য তাদেরও বাঁধ ভাঙা আনন্দ।

প্রথম জামাতের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ১ ঘন্টা পর পর অনুষ্ঠিত হয় আরও ৪টি ঈদুল ফিতরের জামাত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদঈদুল ফিতরকরোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসজামাত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় বন্যাদুর্গতদের পাশে বিজিবি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জুলাই ১৩, ২০২৬

একতরফা চুক্তির দিন শেষ: ইরানের স্পিকার

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক, তাকে আগে জেলে যেতে হবে’

জুলাই ১৩, ২০২৬

‘ফ্রান্স দলে কোন ফরাসি নেই’— স্পেনের সাবেক প্রধানমন্ত্রীর ‘বর্ণবাদী’ মন্তব্যে তোলপাড়

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT