চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিডিও চ্যাটের জন্য আলাদা ডিভাইস আনছে ফেসবুক

চ্যানেল আই টেকচ্যানেল আই টেক
৮:৫৪ পূর্বাহ্ণ ১০, জানুয়ারি ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A
ভিডিও চ্যাট

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবার ভিডিও চ্যাটের জন্য আলাদা একটি ডিভাইস বাজারে আনতে যাচ্ছে। মে মাসে অনুষ্ঠিতব্য এফ৮ ডেভেলপার কনফারেন্স থেকে ডিভাইসটি বাজারে আনার ঘোষণা দেওয়া হতে পারে।

ডিভাইসটির সাথে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে সংবাদভিত্তিক ওয়েবসাইট শেডার।

শেডারের প্রতিবেদনে বলা হয়, ফেসবুকের এ ভিডিও চ্যাট ডিভাইসের নাম হবে ‘পোর্টাল’। এর সম্ভাব্য মূল্য পারে ৪৯৯ ডলার। এ বছরের শেষের দিকে ডিভাইসটি বাজারে আসতে পারে বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

পোর্টাল নামের এ ডিভাইসটি অনেকটা অ্যামাজন অ্যালেক্সা ঘরানার হতে পারে। তবে কৃত্তিম বুদ্ধিমত্তা ভিত্তিক পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের পরিবর্তে বন্ধু এবং কাছের মানুষদের সাথে ভিডিও চ্যাটের উপরই বেশি জোর দেবে পোর্টাল। তবে অ্যালেক্সা এবং গুগল অ্যাসিস্ট্যান্টের মতোই ভয়েস কমান্ডে সাড়া দেবে পোর্টাল। এছাড়া ডিভাইসটিতে থাকতে পারে অনলাইন স্ট্রিমিং সুবিধাও।

ফেসবুক অ্যাকাউন্টে থাকা ছবির সাথে ব্যবহারকারীর চেহারা মিলিয়ে নিতে ডিভাইসটিতে থাকতে পারে ফেসিয়াল রিকগনিশন সুবিধা। এজন্য ডিভাইসটির সামনের দিকে ব্যবহার করা হতে পারে একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবসে ভানুবিল-কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিনামূল্যে ক্যাম্পেইন

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থপাচারের মামলায় এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ১০ বছরের কারাদণ্ড

জুলাই ৮, ২০২৬
ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT