চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিডিও গেমসে আসক্তি এখন মানসিক রোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫১ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০১৮
স্বাস্থ্য
A A
ভিডিও গেমস

ভিডিও গেমসে আসক্তিকে প্রথমবারের মতো মানসিক স্বাস্থ্য সমস্যা হিসেবে তালিকাভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আন্তর্জাতিক পর্যায়ে রোগব্যাধির শ্রেণি বিন্যাসের তালিকায় এই আসক্তিকে ‘গেমিং রোগ’ বলে চিহ্নিত করা হয়েছে।

খসড়া নথিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়: ভিডিও গেমসে আসক্তি একটি আচরণগত সমস্যা। বারবার এই খেলার প্রবণতা দেখা যায় এবং এর থেকে সরে আসা কঠিন বলেও জানা যায়। এছাড়া জীবনের অন্যান্য সব কিছু ছাপিয়ে প্রাধান্য পায় এই গেমিং-এর নেশা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকা সর্বশেষ প্রস্তুত করা হয়েছিল ১৯৯২ সালে। নতুন নির্দেশিকা প্রকাশ করা হবে ২০১৮ সালে। এই নির্দেশিকায় রোগব্যাধির কোড, উপসর্গ, লক্ষণ এগুলো দেওয়া থাকে। চিকিৎসক ও গবেষকরা রোগ নির্ণয় ও রোগের চিকিৎসা পর্যালোচনার জন্য এই নির্দেশিকা ব্যবহার করেন।

এই নির্দেশিকায় বলা হবে, অন্তত ১২ মাস কারো ওপর নজর রেখে পর্যালোচনা করতে হবে ভিডিও গেম খেলার ব্যাপারে সে নেশাগ্রস্ত হয়ে পড়েছে কি না এবং খেলার বিষয়ে তার আচরণ অস্বাভাবিক কি না। কারো ক্ষেত্রে উপসর্গ যদি খুবই বেশি মাত্রায় দেখা যায়, তাহলে ১২ মাসের কম সময়ের মধ্যেই তাকে রোগগ্রস্ত বলে চিহ্নিত করা যাবে।

উপসর্গগুলো কী?
১. ভিডিও গেমস খেলার ক্ষেত্রে নিয়ন্ত্রণের অভাব (খেলার সময়কাল, ইচ্ছার তীব্রতা, এবং খেলার সংখ্যার বিচারে)।

২. গেমিং-কে যখন কেউ অন্য সব কাজের ওপরে রাখছে।

৩. এর নেতিবাচক প্রভাব সত্ত্বেও যখন কেউ ভিডিও গেমস খেলা ছাড়তে পারছে না বা খেলার তীব্রতা বাড়াচ্ছে।

লন্ডনের নাইটিঙ্গেল হাসপাতালের প্রযুক্তিতে নেশা বিষয়ক বিশেষজ্ঞ রিচার্ড গ্র্যায়াম এই আসক্তিকে রোগ হিসাবে গণ্য করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন: এর ফলে এ ধরনের আসক্তি মোকাবেলায় বিশেষ চিকিৎসা পদ্ধতি নিয়ে গবেষণার সুযোগ তৈরি হবে। এছাড়াও বিষয়টাকে মানুষ গুরুত্বের সঙ্গে নেবে। তবে যেসব ছেলেমেয়ে খেলায় উৎসাহী, অনেক সময় তাদের মা-বাবা তাদের আগ্রহকে আসক্তি বলে ভুল করে বিভ্রান্ত হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

রিচার্ড গ্র্যায়াম বলেন: প্রতি বছর ৫০ জনের মতো নতুন রোগী দেখি যারা ডিজিটাল নেশার শিকার। এসব ব্যক্তির আচরণ তার জীবনকে কীভাবে প্রভাবিত করছে, তার ঘুম, খাওয়াদাওয়া, সামজিক জীবন এবং শিক্ষা এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না, আমি পর্যালোচনা করি।

কোন কোন দেশে ভিডিও গেমস খেলার নেশাকে ইতোমধ্যে বড় ধরনেরম জনস্বাস্থ্যের সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার সরকার একটি নতুন আইন করেছে যাতে ১৬ বছরের কমবয়সীদের মধ্যরাত থেকে ভোর ছয়টা পর্যন্ত অনলাইন গেমস খেলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

জাপানে যারা খেলে তারা প্রতি মাসে একটা নির্দিষ্ট সময়ের বেশি খেললে তাদের সতর্কবার্তা পাঠানো হয়। চীনে টেনসেন্ট নামে বড় ইন্টারনেট কোম্পানি বাচ্চারা কত ঘন্টা ইন্টারনেটে তাদের সবচেয়ে জনপ্রিয় খেলাগুলো খেলবে তার সময়সীমা বেঁধে দিয়েছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ৮ থেকে ১৮ বছর বয়সীদের মধ্যে গবেষণা চালিয়ে দেখেছে মেয়েদের থেকে ছেলেরা ভিডিও গেমসে সময় কাটায় বেশি।

ট্যাগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থাভিডিও গেমস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ত্রিদেশীয় সিরিজে ‘ওয়ার্ল্ড ক্লাস’ নিরাপত্তা: ডিএমপি কমিশনার

পরবর্তী

ওয়ানডের ভাবনাতেই নেই মুমিনুল!

পরবর্তী
মুমিনুল হক

ওয়ানডের ভাবনাতেই নেই মুমিনুল!

ইতিহাস বিকৃতকারীরা যেন আর ক্ষমতায় আসতে না পারে: প্রধানমন্ত্রী

খালেদার মাথায় ঘিলু আছে কিনা প্রধানমন্ত্রীর সন্দেহ

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT