চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিডিও কনফারেন্সে মনোনয়ন প্রার্থীদের সাক্ষাতকার নিচ্ছেন তারেক রহমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৭ অপরাহ্ন ১৮, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার বোর্ডে ভিডিও কনফারেন্সে আছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান৷ তিনি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন বলে সাক্ষাতকার শেষে বের হয়ে জানিয়েছেন দিনাজপুর-১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মনজরুল ইসলাম।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে সাক্ষাতকার বোর্ডে আছেন। মনে হচ্ছিল তিনি সরাসরি উপস্থিত আছেন। তার কাছে সকলের তথ্য সব চেয়ে আছে। তিনি সব কিছু পর্যবেক্ষণ করছেন। মাঝে মধ্যে মনে হলে কাউকে কাউকে প্রশ্নও করছেন।

মনজরুল ইসলাম বলেন, যেমন আমাকে প্রশ্ন করে তিনি বর্তমান দিনাজপুরে রাজনৈতিক পরিস্থিতি জানতে চান এবং ১৯৯৬ সালের নির্বাচন নিয়ে কয়েকটি প্রশ্ন করেন। আমি উত্তর দিয়েছি।

এই মনোনয়ন প্রত্যাশী জানান, মূলত স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আছেন এবং বিভিন্ন প্রশ্ন করছেন।

সাক্ষাতকার বোর্ডের অবস্থা সম্পর্কে মনজরুল ইসলাম বলেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাক্ষাতকার হচ্ছে। সুন্দর পরিবেশ ৷ একই সঙ্গে এক আসন থেকে যতোজন মনোনয়ন প্রত্যাশী আছেন সবাইকে একসঙ্গে ডাকা হয় বোর্ডে। সবার কাছে নিজ নিজ অবস্থান জানতে চাওয়া হয় এবং যে কোনো একজনকে প্রার্থী করা হলে মেনে নেব কিনা জানতে চাওয়া হয়। সবাই সন্তুোষজনক উত্তর দিচ্ছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার রোববার সকালে সাড়ে ৯টা থেকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে শুরু হয়।

Reneta

রংপুর বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নেয়া হচ্ছে শুরুতে৷এখন চলছে দিনাজপুর ৬ আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার৷

দুপুরে রাজশাহী বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নেয়া হবে৷

রংপুরে ৮টি জেলা এবং রাজশাহীর ৮ জেলার ৭২ টি (রংপুর-৩৩টি এবং রাজশাহী-৩৯টি) আসনে মনোনয়ন প্রত্যাশীদের আজ সাক্ষাতকার নেয়া হবে।

দলের পার্লামেন্ট বোর্ড এ সাক্ষাৎকার নিচ্ছেন। স্থায়ী কমিটির সদস্যরাই এ বোর্ডের সদস্য৷

সাক্ষাৎকারের সময়সূচি অনুযায়ী, সোমবার (১৯ নভেম্বর) সকাল ৯টা থেকে দেড়টা পর্যন্ত বরিশাল বিভাগ, দুপুর আড়াইটায় খুলনা বিভাগ, মঙ্গলবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে আড়াইটা পর্যন্ত চট্টগ্রাম বিভাগ, দুপুর আড়াইটা থেকে কুমিল্লা ও সিলেট বিভাগ, বুধবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে আড়াইটা পর্যন্ত ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগ, দুপুর আড়াইটা থেকে ঢাকা বিভাগের মনোননয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: তারেক রহমানবিএনপিভিডিও কনফারেন্সমনোনয়নলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT