চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিডিও কনফারেন্সে যৌথ অভিযান চালিয়ে যেতে প্রধানমন্ত্রীর নির্দেশ

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৯:০২ পূর্বাহ্ন ২০, এপ্রিল ২০১৫
রাজনীতি
A A

জঙ্গিবাদ, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিভাগীয় ও জেলা কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বলেন, কোনো সন্ত্রাসী ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে সক্রিয় থাকতে হবে। আগামী দিনগুলোতে নাশকতা ও জঙ্গি তৎপরতা রুখতে পুলিশ,র‌্যাব ও বিজিবি’র যৌথ অভিযান চলবে।

মাঠ প্রশাসনের কাজ গতিশীল করার পাশাপাশি সরকারের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি জানতে ভিডিও কনফারেন্সে সপ্তাহে একদিন মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসেবে আজ সোমবার তিনি মানিকগঞ্জ, সুনামগঞ্জ, মাদারীপুর ও মুন্সিগঞ্জ জেলা এবং ঢাকা ও সিলেট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

প্রায় দু’ঘণ্টার মত বিনিময়ে প্রধানমন্ত্রীর জেলাগুলোর কর্মকর্তাদের নানা নির্দেশনা দেন । তিনি বলেন, জমি যাতে অনাবাদি না থাকে, কেউ যাতে গৃহহীন না থাকে এ বিষয়গুলো লক্ষ্য রেখে উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত শেষ করতে হবে এবং সর্বোপরি আইন-শৃংখলার বিষয়ে সতর্ক থাকতে হবে।

মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষায় প্রতি জেলায় গণকবর চিহ্নিত করে সেখানে স্মৃতিস্তম্ভ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। গত তিন মাসের ধ্বংসাত্মক কর্মকা- সাহসিকতার সঙ্গে মোকাবিলা করায় প্রশাসনের কর্মকর্তা ও জনগণকে ধন্যবাদ জানান তিনি।

জেলা কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে বসার আগে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে সাবমেরিন ক্যাবল সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বুন্দেসলিগা শিরোপা জিতে জার্মান আধিপত্য ধরে রাখল বায়ার্ন

এপ্রিল ২০, ২০২৬

হরমুজ প্রণালি পুনরায় বন্ধের খবরে বেড়েছে তেলের দাম

এপ্রিল ২০, ২০২৬
ছবি: প্রতিনিধি

ডেনমার্কে বর্ণিল বৈশাখী উৎসব উদযাপিত

এপ্রিল ২০, ২০২৬

এসএসসি পরীক্ষা শুরু কাল, বোর্ডের ১৪ নির্দেশনা

এপ্রিল ২০, ২০২৬

আজ থেকে জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT