চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিডিও কনফারেন্সে ‘ফুল কোর্ট’ সভা করলেন বিচারপতিরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৮ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০২০
- সেমি লিড, আদালত
A A

দেশে করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে এই প্রথম ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ‘ফুল কোর্ট’ সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে রোববার দুপুরে হওয়া ভার্চুয়াল ‘ফুল কোর্ট’ সভার বিষয়ে সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান জানান, প্রধান বিচারপতির সভাপতিত্বে দেশের ইতিহাসে এই প্রথম ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ ‘ফুল কোর্ট’ সভা হয়েছে। আজকের এই সভায় সর্বোচ্চ আদালতের উভয় বিভাগের ৮৮ জন বিচারপতি অংশগ্রহণ করেন।

আজকের সভায় আগামী ৫ মে পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় (হাইকোর্ট ও আপিল) বিভাগের সকল বিচারিক কার্যক্রম স্থগিত রাখা এবং সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রুলস কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া সভার সিদ্ধান্ত অনুযায়ী “সুপ্রিম কোর্ট স্পেশাল কমিটি ফর জুডিশিয়াল রিফর্মস” হাইকোর্ট এবং অধস্তন আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতের কার্যক্রম সীমিত আকারে পরিচালনার জন্য বিচারক, আইনজীবী, আদালতের কর্মকর্তা-কর্মচারীদের হাতে-কলমে প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখবে এবং উক্ত কমিটি এবিষয়ে গৃহীত কার্যক্রম এবং অগ্রগতি সম্পর্কে প্রধান বিচারপতিকে অবহিত করবেন।

এছাড়া অধস্তন আদালতে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাগণ স্ব স্ব কর্মস্থলে অবস্থান করবেন এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করবেন বলে আজকের “ফুল কোর্ট” সভায় সিদ্ধান্ত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসবিচার বিভাগহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT