অবিশ্বাস্য হলেও সত্য টি২০ ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেছেন দিল্লির ব্যাটসম্যান মোহিত আহলাওয়াত। ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে ট্রিপল সেঞ্চুরি করলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।
মঙ্গলবার পূর্ব দিল্লির ললিতা পার্কে ফ্রেন্ডস ইলেভেনের বিপক্ষে মাভি একাদশের হয়ে মাঠে নামে ১৪টি চার আর ১৯টি ছক্কায় মাত্র ৭২ বলে অবিশ্বাস্য ইনিংস সাজান মোহিত।
ট্রিপল সেঞ্চুরি ছোঁয়ার জন্য শেষ ওভারের শেষ পাঁচ বলে দরকার ছিল পাঁচ ছক্কার। সেটিও অবলীলায় করেছেন ২১ বছর বয়সী মোহিত; শেষ ওভারে নিয়েছেন ৩৪ রান।মোহিতের এই অতিমানবিক ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৪১৬ রান তোলে তার দল।
ম্যাচ শেষে মোহিত এবিপি লাইভ টিভিকে বলেন, আগামী আইপিএলে আমি নিলামে নিজের নাম দিব, হতে পারে এই ইনিংস আমাকে কোনো একটা দলে ভিড়াবে।
এর আগে ২০০৭ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ডের একটি টি-২০ লিগে শ্রীলঙ্কার ধানুকা পাথিরানা ৭২ বলে ২৭৭ রান করেছিলেন।
ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন:










